চার জেলায় নতুন ডিসি
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর। রদবদল ও নতুন পদায়নের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদকে বদলি করা হয়েছে টাঙ্গাইলে, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারীতে ও চৌধুরী আশরাফুল করিমকে নিয়োগ দেওয়া হয়েছে পটুয়াখালীতে। এ ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে নিয়োগ দেওয়া হয়েছে পিরোজপুর জেলা প্রশাসক হিসেবে।



