বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

মফিজুর রহমান মামুন—সংগৃহীত ছবি
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানাধীন ৯১ নং ওয়ার্ড সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনৈতিক কার্যকলাপসহ সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগর উত্তর-পল্লবী থানাধীন ৯১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
সম্প্রতি মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নাম এসেছে মফিজুর রহমান মামুনসহ স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতার নাম।
এছাড়া, গত ১৭ নভেম্বর মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যা মামলায় শুটার হিসেবে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা মামুন বাহিনীর সদস্য বলে ওই সময় জানিয়েছিল পুলিশ।



