Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৯
শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকায় ‘বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে’ গতকাল রাতে অভিযান চালিয়ে এই দুই নারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম নগরীতে একটি বৃদ্ধাশ্রমে অভিযান চালিয়ে নারী ও কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে এক নারীকে তার ছেলে রয়েছেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে জড়িত। তারা দলটির সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃদ্ধাশ্রমে ভাত-তরকারি বিতরণ করছিলেন।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা রয়েছে। দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগ রয়েছে নিষিদ্ধ।

অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। সেই দিনটি উপলক্ষে খাবার বিতরণের খবর পেয়ে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকায় ‘বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে’ গতকাল রবিবার রাতে অভিযানে যায় পুলিশ।

প্রতিষ্ঠানটিতে অভিভাবকহীন বৃদ্ধ ও পথশিশুদের রাখা হয়। ছবিতে দেখা গেছে, ডেকচিতে করে রান্না করা সাদা ভাত, ডিম, মুরগি ও গরুর মাংস রাখা হয়েছিল। সেই খাবার বিতরণের মধ্যেই সেখানে পুলিশ অভিযান চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

গ্রেপ্তার সাতজনের মধ্যে আছেন- সুফিয়া বেগম (৫০) ও তার ১৬ বছর বয়সী ছেলে, শারমিন আক্তার (৩০), শারমিন আক্তার লিমা (২৭), নুরুল হাকিম রাব্বি (২৫), হাবিবুর রহমান (১৯) এবং ১৭ বছর বয়সী আরেক কিশোর।

এদের মধ্যে চারজন নিষিদ্ধ ছাত্রলীগে এবং বাকিরা আওয়ামী লীগে জড়িত বলে দাবি করছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন।

তিনি আগামীর সময়কে বললেন, ‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রথমে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেন। এরপর বৃদ্ধাশ্রমে রান্না করা খাবার নিয়ে বিতরণ করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রচারণা ও গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি জানান, রাব্বি ছিলেন অনুষ্ঠানের মূল আয়োজক। আয়োজনটি হয়েছিল বায়েজিদ ও পাঁচলাইশ থানা ছাত্রলীগের ব্যানারে।

গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানালেন ওসি।

শেখ হাসিনাচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির