বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
বিতর্কের মুখে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত করেছে সরকার।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে কমিটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত ২২ সেপ্টেম্বর বেসিসের সহায়ক কমিটি ঘোষণা করে সরকার। কমিটি ঘোষণার পর থেকেই এর গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। কমিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বা সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তিদের রাখা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে।
এ নিয়ে কমিটি বাতিলের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদনও করা হয়। এর পরিপ্রেক্ষিতেই সরকার কমিটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।



