Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৪
চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

গ্রাফিকস: আগামীর সময়

চিকিৎসকদের শুধু চিকিৎসাবিজ্ঞানে দক্ষ হলে হবে না, তাদের মানবিক ও দায়িত্বশীল হতে হবে। মানুষের জীবন ও সমাজকে গভীরভাবে বোঝার জন্য চিকিৎসকদের দর্শন পড়ারও প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, রোগীর সঙ্গে চিকিৎসকের আচরণে মানবিকতা ও দায়িত্ববোধের প্রতিফলন থাকতে হবে। চিকিৎসাসেবায় অনিয়ম, সময়ানুবর্তিতার অভাব এবং রোগীর প্রতি অবহেলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

আজ সোমবার রাজধানীর বারডেমে ‘ডা. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চিকিৎসকদের মানবিক হওয়ার পাশাপাশি মানুষের জীবন ও সমাজ সম্পর্কে ধারণা থাকা জরুরি। শুধু চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান অর্জন করলেই একজন ভালো চিকিৎসক হওয়া যায় না। রোগীর প্রতি দায়িত্বশীল আচরণ ও মানবিক মূল্যবোধও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ।

ডা. মোহাম্মদ ইব্রাহিমের মানবিকতার প্রশংসা করে তিনি বলেন, তিনি অত্যন্ত মানবিক ও বাস্তববাদী মানুষ ছিলেন। তার আদর্শ থেকে বর্তমান প্রজন্মের চিকিৎসকদের শিক্ষা নেওয়া উচিত।

বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন উল্লেখ করেন, বারডেমের ল্যাবরেটরি দেশের অন্যতম সেরা। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এখানে কিডনিসহ বিভিন্ন রোগের পরীক্ষা করা হচ্ছে। তবে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে বারডেমে শয্যা পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা আরও বাড়ানো প্রয়োজন। ক্যান্সার রোগীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন।

বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতি ধরে রাখার উদ্যোগ প্রশংসনীয়। তিনি একজন ‘মিশনারি ও ভিশনারি’ মানুষ ছিলেন। তার আদর্শ ধারণ করে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্বর্ণপদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দিন আকন্দ। অধ্যাপক মোশাররফ হোসেন খানকে মরণোত্তর স্বর্ণপদক দেওয়া হয়। তার পক্ষে সন্তান মোসাদ্দেস হোসেন পদকটি গ্রহণ করেন। অধ্যাপক এ কে আজাদ খান তার হাতে স্বর্ণপদক তুলে দেন।

স্বর্ণপদক গ্রহণ করে মোসাদ্দেস হোসেন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মাননা তাদের জন্য অনুপ্রেরণার। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সহযোগিতা ও সম্মানের জন্য তিনি ধন্যবাদ জানান।

কৃতিশিক্ষার্থীদের উদ্দেশে ডা. মোর্শেদ উদ্দিন আকন্দ বলেন, শিক্ষাজীবনের সাফল্যকে টেকসই করতে হবে। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হবে। কর্মজীবনে নিজেদের অর্জনের প্রাতিষ্ঠানিক প্রতিফলন ঘটানোরও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বারডেমের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্বপ্ন ছিল, কোনো ডায়াবেটিস রোগী যেন অবহেলায় মারা না যান, তিনি নিঃস্ব হলেও। সেই মানবিক আদর্শ সামনে রেখে চিকিৎসকদের সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।

চিকিৎসকড. সালেহউদ্দিন আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর