Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর

বদরুল আলম, হবিগঞ্জ
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর

পাঠশালায় পড়াচ্ছেন মিজানুর

ছোট্ট ঝুপড়ি ঘরে জ্বলছে শিক্ষার আলো। স্বপ্ন দেখতে শিখছে শতাধিক পথশিশু। যার অনেকেরই একসময় ঠিকানা ছিল ফুটপাত কিংবা শহরের অলিগলি। দারিদ্র্য ও অসহায়ত্বের কারণে যাদের কাছে শিক্ষার সুযোগ ছিল অনেকটা স্বপ্নের মতো। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছেন শাহ মো. মিজানুর রহমান সোহেল।

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তিনি গড়ে তুলেছেন ‘আমরাও মানুষ পাঠশালা’। সেখানে পড়াশোনা করছে ১১০ শিশু।

শুধু পড়াশোনাই নয়, শিশুদের বিনামূল্যে বই, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ দেন তিনি। পাশাপাশি প্রতিদিন তাদের খাবারেরও ব্যবস্থা করেন। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শেখানো হয় নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ।

মিজানুর রহমানের স্বপ্ন— হবিগঞ্জ শহরে একটি স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা, যেখানে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য থাকবে নিয়মিত শিক্ষার সুযোগ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার পরিবেশ।

শহরের রাজনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন মিজানুর রহমান (৪৪)। আগামীর সময়কে তিনি বললেন, ‘এখানে ১১০ জন শিশু পড়াশোনা করে। তারা সবাই আমার ছেলেমেয়ে। তাদের আমি পড়াশোনা করাই। আমার উদ্দেশ্য, প্রত্যেক সুবিধাবঞ্চিত ও পথশিশু যেন অন্তত অক্ষরজ্ঞান লাভ করতে পারে। আশা করি, একসময় অনেকে স্বনামধন্য বিদ্যাপীঠে পড়ার সুযোগ পাবে। এরই মধ্যে কয়েকজন শায়েস্তাগঞ্জের ওলিপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানায় চাকরি করছে।’

তবে একার পক্ষে এত বড় মানবিক কাজ চালিয়ে যাওয়া কঠিন বলে জানালেন তিনি। তার উদ্যোগকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে সমাজের বিত্তবান, প্রবাসী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান।

শুরুটা ২০১৯ সালে। তখন জায়গা কিনে প্লট বিক্রির ব্যবসা করতেন মিজানুর। তার স্ত্রী রোজী আবেদীন চাকরি করতেন ব্যাংকে। রেস্টুরেন্টে খাবার চাইতে গিয়ে সুবিধাবঞ্চিত মানুষদের তাড়া খেতে দেখে বিষয়টি মনে দাগ কাটে মিজানুরের। তাদের ডেকে এনে খাবার কিনে দিতেন। পরে বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে প্যাকেট করে খাবার বিতরণ করতে গিয়ে দেখেন, শিশু-কিশোরদের অনেকেই মাদকে জড়িয়ে পড়ছে। সেই চিন্তা থেকেই গাছতলায় তাদের পড়ানো শুরু করেন। পরে একটি ঝুপড়ি ঘর তুলে সেখানে পাঠশালা স্থানান্তর করেন।

২০২৩ সালের দিকে রোজী চাকরি ছেড়ে দেন। এরপর স্বামী-স্ত্রী মিলে অনলাইনে কাপড়ের ব্যবসা শুরু করেন। সেই ব্যবসার আয় থেকে দুই ছেলের পড়াশোনা ও সংসারের খরচ চালানোর পর বেঁচে যাওয়া টাকার একটি অংশ তারা ‘আমরাও মানুষ পাঠশালা’র জন্য ব্যয় করেন। সেখানে পাঠদান করেন দুজন মিলেই।

ধন্যবাদপথশিশুসুবিধাবঞ্চিত শিশুস্কুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!