Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

  • বিগত প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
মো. সাগর হোসেন, শাবিপ্রবি
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮
শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ছাড়পত্র দিয়েছিল ছয়টি পদের জন্য। বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ দেয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিগত প্রশাসন। সাবেক উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের নেতৃত্বাধীন প্রশাসনের আমলের নিয়োগপ্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে ৩৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ফলে ওই নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলছে বর্তমান প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট-পরবর্তী বিগত প্রশাসন বিভিন্ন সময় ৩৫টি পদের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে সিন্ডিকেটের অনুমোদনক্রমে বিজ্ঞাপিত পদের চেয়েও দুজন বেশি, অর্থাৎ মোট ৩৭ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়।

এর আগে সাবেক উপ-উপাচার্যের নেতৃত্বাধীন বাছাই বোর্ড ১৯টি বিভাগে ৫৪ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছিল। সিন্ডিকেট চূড়ান্ত অনুমোদন দেয় ৩৭ পদে নিয়োগের। এর মধ্যে ইউজিসির বাজেট প্রাপ্তিসাপেক্ষে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয় দুটি পদে, যার উল্লেখ বিজ্ঞাপনে ছিল না। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নিয়ম অনুযায়ী পদ শূন্য হলে নতুন বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেওয়ার বিধান থাকলেও, দুটি পদে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই শিক্ষক নিয়োগ দেওয়া হয়— যা আইনবহির্ভূত বলে দাবি সংশ্লিষ্টদের। জানা গেছে, ইউজিসি কর্তৃক সমাজকর্ম, নৃবিজ্ঞান, বাংলা, লোকপ্রশাসন, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমইই) বিভাগে মাত্র একটি করে ছয়টি পদের ছাড়পত্র ছিল। কিন্তু তথ্য বিশ্লেষণে দেখা যায়, কৌশল অবলম্বন করে সমাজকর্ম বিভাগে বিজ্ঞাপিত দুটি পদের বিপরীতে তিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটির বিপরীতে দুই, বাংলায় একটির বিপরীতে তিন এবং নৃবিজ্ঞানে একটির বিপরীতে দুজন শিক্ষক নেওয়া হয়েছে।

এ ছাড়া সিএসই বিভাগে তিন, সিইইতে তিন, ইইইতে তিন, এফইটিতে এক, পরিসংখ্যানে তিন, আইপিইতে দুই, বিএমবিতে দুই, জিইবিতে এক, সমাজবিজ্ঞানে এক, সিইপিতে চার, ইংরেজিতে এক, আর্কিটেকচারে এক এবং রসায়ন বিভাগে একজন প্রভাষক হিসেবে নিয়োগ পান। অন্যদিকে লোকপ্রশাসন বিভাগে একজন নিয়োগ পেলেও তিনি যোগ দেননি। ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে (এফইএস) তিনটি পদে বিজ্ঞপ্তি দেওয়া হলেও এবং বোর্ড দ্বিগুণ সুপারিশ করা সত্ত্বেও চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়নি।

এই অনিয়মের বিষয়ে জানতে চাইলে তৎকালীন প্রশাসনের দুই শীর্ষ কর্তা একে অপরের ওপর দায় চাপান। তৎকালীন নিয়োগ বোর্ডের সভাপতি ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বললেন, ‘প্রশাসনের দায়িত্ব হলো বিজ্ঞপ্তি দেওয়া আর বাছাই বোর্ডের দায়িত্ব ছিল আমার। কয়টি পদ অনুমোদিত বা কতজন নেওয়া হবে, তা সম্পূর্ণ উপাচার্য ও প্রশাসনের বিষয়।’ ছয়টি পদের বিপরীতে ৩৭ জন নিয়োগের বিষয়ে তিনি বললেন, ‘এটা তো আমার পার্ট না। এটার উত্তর দেবে প্রশাসন। ইউজিসির ফাইনাল অনুমোদন পাওয়ার পরই এগুলো সিন্ডিকেটে উঠেছে। আর যা নিয়োগ দেওয়া হয়েছে সব মেধা এবং যোগ্যতার ভিত্তিতে।’ অন্যদিকে সাবেক উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বললেন, ‘প্রভাষক নিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন উপ-উপাচার্য, তিনি বিষয়টি ভালো বলতে পারবেন। সিন্ডিকেটে যেসব বিভাগে অতিরিক্ত প্রস্তাব ছিল তা আমরা বাদ দিয়েছি। তারপরও কিছু বিভাগের খুব সংকটের কারণে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার।’

তবে বিগত প্রশাসনের এই নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বললেন, ‘যেভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তাতে ইউজিসির স্পষ্ট আপত্তি রয়েছে এবং প্রক্রিয়াটি মোটেও যথাযথ ও স্বচ্ছ হয়নি। বিদেশে পড়াশোনা শেষ করে এখনো ফেরেননি এমন অনেককে অব্যাহতি দেখিয়ে তড়িঘড়ি নিয়োগ দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক চিঠি পাঠানোর আগেই নিয়োগ সম্পন্ন করার ঘটনা নির্দেশ করে, তৎকালীন নিয়োগে নিয়মের চরম লঙ্ঘন করা হয়েছে।’ সার্বিক বিষয়ে জানতে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এসব বিষয় নথিপত্র ঘেঁটে দেখে বলতে পারবেন। পরে তিনি আর কিছু জানাননি।

ইউজিসিছাড়পত্রনিয়োগশাবিপ্রবিপ্রভাষকঅনিয়ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়