Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭
শেয়ার করুন:
মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন

পাবনার ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় ও সাধারণ সম্পাদক খন্দকার আরমানের সই করা আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী এক বছরের জন্য সলিমপুর, সাহাপুর, লক্ষীকুন্ডা, পাকশী, সাঁড়া, দাশুড়িয়া ও মুলাডুলি ইউনিয়নে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে সলিমপুর ইউনিয়নে রতন আলীকে সভাপতি ও শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি, পাকশীতে তাসনিমুল হাসান অনিককে সভাপতি ও জান মোহাম্মদকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি এবং দাশুড়িয়ায় আহাদ আলীকে সভাপতি ও হৃদয় ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের কমিটি করা হয়েছে।

সাঁড়া ইউনিয়নে তৌহিদুর রহমান রিয়নকে সভাপতি ও রাসেল আলীকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের, মুলাডুলিতে আল-আমিন ইসলামকে সভাপতি ও আশরাফুল ইসলাম শাকিলকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের, লক্ষীকুন্ডায় মিজানুর রহমান আলিফকে সভাপতি ও ওমর ফারুক কমলকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের এবং সাহাপুরে রাফি হোসেন জিতুকে সভাপতি ও হুমায়ুন কবির হিমেলকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৩, ভাঙচুর ও ফাঁকা গুলি

২৯ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞপ্তিতে নতুন কমিটির পদপ্রাপ্ত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা নেতাদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

ছাত্রলীগঈশ্বরদীকমিটি ঘোষণা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন