দলীয় দাবি নিয়ে নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, ‘আমাদের এই লংমার্চ জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার দাবিতে, শিল্প প্রতিষ্ঠানের চাকা ঘুরানোর দাবিতে ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে। পানির অভাবে হাহাকার করা মানুষের দুঃখ দূর করতে ও সর্বত্র চাঁদাবাজি বন্ধ করতে রাস্তায় নেমেছি আমরা।’‘এই লংমার্চ দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশকে দুর্নীতিমুক্ত করার দাবিতে, আধিপত...