Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জে জামায়াত আমির

একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে সরকার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১৪:২৯
একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে সরকার

নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: আগামীর সময়

দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা চালাচ্ছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, বিভিন্ন ব্যাংকের নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি এমনকি জেলা পরিষদ প্রশাসক নিয়োগেও  দেখা গেছে এমন প্রবণতা। এই অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জে মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন।

কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত সম্মেলনে জামায়াতের আমির বলেছেন, ‘শেখ মুজিবের সময় বাকশাল কায়েম করা হয়েছিল। দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তা জনগণ কখনো মেনে নেবে না।’

গণভোট বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গণভোটের বিষয়ে একবার কথা বলেছিলেন। নির্বাচনে জনগণ অংশ নিয়ে ভোট দিলেও পরবর্তী সময়ে সেই গণরায়কে অস্বীকার করা হয়েছে।’

‘জনগণের রায়কে যারা সম্মান করে না, তারা প্রকৃত গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে না... জনগণের রায় উপেক্ষা করা হলে এর পরিণতি শুভ হবে না। জনগণ একসময় এর জবাব দেবে’- মনে করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে বিরোধীদল নেতা বলেছেন, ‘তিনি সব মন্ত্রণালয়ের বিষয়ে হস্তক্ষেপ করেন। সংসদেও বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন। এটি রাজনীতির জন্য লজ্জার।’

সংসদে বিরোধী দলীয় নেতাদের প্রতি অবহেলার অভিযোগ তুলে তার মন্তব্য, ‘অতীতেও এ ধরনের আচরণ করেছিল শেখ হাসিনা সরকার’।

বাজেট প্রসঙ্গও আসে এই নেতার বক্তব্যে। ‘বড় বাজেট ঘোষণা করা সরকারের দায়িত্ব হলেও তার বাস্তবায়নও তাদের ওপর নির্ভর করে।’

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একসময় এই শহর ছিল শিল্পের কেন্দ্র, কিন্তু এখন তা সন্ত্রাসের নগরীতে পরিণত হয়েছে। ত্বকী হত্যার বিচার আজও হয়নি। এখন চাঁদাবাজির ভয়ে আতঙ্কে আছেন ব্যবসায়ীরাও... অহংকারীদের পরিণতি সবাই দেখছে। নারায়ণগঞ্জে নতুন করে কোনো গডফাদার তৈরি হোক, তা কেউ চায় না।’

এ সময় আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারের নাম ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এবং নারায়ণগঞ্জ জেলা আমির মো. মমিনুল হক সরকার।

নারায়ণগঞ্জজামায়াত আমিরজামায়াত আমির ডা. শফিকুর রহমানকর্মী সম্মেলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার