Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামায়াতের আমির

রাতের আঁধারে তেলের দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৩:৩৫
রাতের আঁধারে তেলের দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রতারণা

ছবি: আগামীর সময়

এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের ওপর এক ধরনের জুলুম বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে আলোচনা ছাড়া রাতের আঁধারে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেছেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়ে। পরিবহন খরচ বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত এবং সংসদীয় আলোচনা প্রয়োজন ছিল।’

শিশু ফাহিমা হত্যা মামলার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়লে মানুষ ধরে নেবে এ মামলার বিচার আর হবে না।’

ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। এই হত্যা মামলায় গত ১১ মে গ্রেপ্তার করা হয় তার চাচা জাকির হোসেনকে। 

মামলায় অভিযোগ, বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতনের পর হত্যা করা হয় ফাহিমাকে। মরদেহ ব্যাগে ভরে ফেলে দেওয়া হয় বাড়ির পাশের ডোবায়।

জামায়াত আমিরের ভাষ্য, রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যা মামলার বিচারও দ্রুত সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সরকারকে সুনির্দিষ্ট নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় এই নেতা।

ডা. শফিকুর রহমান আরও বলেছেন, ‘অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে।’

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এ মুহূর্তে সরকারের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা সমীচীন নয়। তবে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই।’

এ সময় স্থানীয় নেতাকর্মী ও নিহত ফাহিমার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তেলের দাম বৃদ্ধিজামায়াত আমিরজামায়াত আমির ডা. শফিকুর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র