Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দলীয় নয়, জনগণের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২
দলীয় নয়, জনগণের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি: জামায়াত আমির

ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোডে লংমার্চের পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: আগামীর সময়

দলীয় দাবি নিয়ে নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘আমাদের এই লংমার্চ জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার দাবিতে, শিল্প প্রতিষ্ঠানের চাকা ঘুরানোর দাবিতে ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে। পানির অভাবে হাহাকার করা মানুষের দুঃখ দূর করতে ও সর্বত্র চাঁদাবাজি বন্ধ করতে রাস্তায় নেমেছি আমরা।’

‘এই লংমার্চ দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশকে দুর্নীতিমুক্ত করার দাবিতে, আধিপত্যবাদের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা থেকে উত্তরণ চাই আমরা,’ বললেন শফিকুর। 

আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোডে লংমার্চের পথসভার বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

‘গণভোটে হ্যাঁ বলেছিল ৭০ভাগ মানুষ। সরকার আপনাদের গণভোটকে অগ্রাহ্য করে অপমানিত করেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা পথে নেমেছি। জণগণের রায়ের বাস্তবায়ন এই বাংলার মাটিতে হবে, এই বিএনপিই করতে বাধ্য হবে। বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে,’ যোগ করলেন জামায়াতের আমির।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পথসভায় বলেছেন, ‘সরকার জনদুর্ভোগ দূর করতে ব্যর্থ হয়েছে। লংমার্চের মাধ্যমে কোটি মানুষের কাছে আমরা সেই বিশ্বাসঘাতকতার কথা, ব্যর্থতার কথা পৌঁছে দিতে চাই।’

তিস্তা পাড়ের মানুষের মুক্তির জন্য তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে সরকারের দ্বিধাদ্বন্দের নিন্দা জানান তিনি।

লিভারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) বীর বিক্রম অলি আহমেদ মন্তব্য করেন, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা সরকারের বিরুদ্ধেও না, কোনো দেশের বিরুদ্ধেও না। আমরা বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান চাই। আমরা সুশাসন চাই, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত দেশ চাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দেশে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি,  ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।

গাজীপুর মহানগর জামায়াতের সভাপতি অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান এমপি, নুরুল ইসলাম বুলবুল এমপি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জেলা জামায়াত আমির ডক্টর জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, মো. হোসেন আলী, জামায়াত নেতা সাবেক সচিব শাহ আলম বকসী, ডক্টর হাফিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি সফিউদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান, আজহারুল হক মোল্লা, এনসিপি নেতা অ্যাডভোকেট আবু নাসের খান প্রমুখ।

শনিবার সকাল থেকেই ভোগড়া বাইপাস এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে সভাস্থল লোকে লোকারণ্য হয়ে যায়।

সকাল ১০টার দিকে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা শুরু করেন লংমার্চে অংশগ্রহণকারীরা।

সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধন করেন করেন শফিকুর।

আরও পড়ুন

আট দফা প্রয়োজনে এক দফায় রূপ নেবে: জামায়াত আমির

১৯ সেপ্টেম্বর ২০২৬


আরও পড়ুন

‘হেলিকপ্টারে পালাবেন, না সম্মানের সঙ্গে যাবেন’

১৯ সেপ্টেম্বর ২০২৬




জামায়াত আমির ডা. শফিকুর রহমানলংমার্চ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে