Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এসআরবির ব্রিফিং

৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫২
৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

সংগৃহীত ছবি

মাত্র ছয় মাসের সংসার। নতুন জীবনের স্বপ্ন নিয়ে বনানী থেকে শাহ আলীর চিলড্রেন পার্কসংলগ্ন টিনশেডের ছোট্ট ঘরে উঠেছিলেন হাজেরা বেগম। তিন সপ্তাহের ব্যবধানেই সেই ঘর হয়ে উঠল তার মৃত্যুর শেষ ঠিকানা। গ্রামের জমি বন্ধক রেখে পাওয়া ৭০ হাজার টাকা নিয়ে শুরু হয় স্বামীর সঙ্গে বিরোধ। সেই বিরোধ গড়ায় ঝগড়া, হাতাহাতি, শেষ পর্যন্ত গলায় চাকুর আঘাতে মৃত্যুতে। ঘটনার পর পালিয়ে যাওয়া স্বামী মনিরুল ইসলাম ওরফে মিনারকে তিন দিনের মাথায় কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ শুক্রবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৪।

তিনি জানিয়েছেন, নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। প্রায় ছয় মাস আগে মনিরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন তারা বনানী এলাকায় বসবাস করেন। চলতি মাসের শুরুতে শাহ আলীর চিলড্রেন পার্কের পানির পাম্পসংলগ্ন একটি টিনশেড বাসায় ভাড়ায় ওঠেন। এর মধ্যে গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পান নারী। টাকা নিজের করে নেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন স্বামী মনিরুল। টাকা দিতে রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। একপর্যায়ে নারীর ওপর নির্যাতন চালানোর অভিযোগও উঠেছে মনিরুলের বিরুদ্ধে।

এসআরবি জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে নারী মনিরুলের অণ্ডকোষ চেপে ধরেন। তখন হাতের কাছে থাকা চাকু দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন মনিরুল। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে এসআরবি। এরপর মরদেহ রেখে পালিয়ে যান তিনি। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনায় আসে।

এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় এসআরবি-৪-এর একটি দল। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে শুরু হয় ছায়া তদন্ত। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনিরুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেপ্তার করে এসআরবি-৪-এর একটি দল।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী