Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

  • নির্বাচিত ২৫ এজেন্সির ১৭টির নেই কোনো অভিজ্ঞতা
  • ৪টির বিরুদ্ধে আছে মানব পাচার ও ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগ
  • এজেন্সি নির্বাচনের পেছনে প্রভাবশালীরা
জহির রায়হান
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮
মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

গ্রাফিকস: আগামীর সময়

মালয়েশিয়ায় শ্রমবাজার খুলছে শিগগির। কিন্তু শ্রমিকদের জন্য নেই সুখবর। লাগবে বিশাল অঙ্কের টাকা। একজন শ্রমিককে এবার মালয়েশিয়া যেতে ৮ লাখ টাকা পর্যন্ত জোগাড় করতে হতে পারে— এমন আভাস দিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টরা। অথচ আন্তর্জাতিক শ্রমনীতি অনুযায়ী, অভিবাসনের যাবতীয় নিয়োগ ব্যয় বহন করার কথা নিয়োগকর্তার।

২০২৪ সালে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের খরচ ও ঋণ নিয়ে গবেষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক শ্রম অধিকার গবেষণা সংস্থা ‘ভেরিটে’। সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় চাকরি পেতে গড়ে প্রায় ৫ লাখ ৪৪ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে সরকারি ফি ৭৮ হাজার ৯৯০, সিন্ডিকেট ফি ১ লাখ ৭ হাজার, মধ্যস্বত্বভোগী ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ, অতিরিক্ত ভিসা ফি ১ লাখ এবং অন্যান্য খরচ— বিমান ভাড়া ও প্রক্রিয়াকরণ বাবদ ৯৮ হাজার টাকা।

যদিও সরকারি হিসাবে খরচ ছিল বিএমইটির রেজিস্ট্রেশন বাবদ ১ হাজার ৫০০, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডে ২ হাজার ৫০০, পাসপোর্ট ফি ৫ হাজার, মেডিকেল টেস্ট ৫ হাজার, এজেন্সি সার্ভিস চার্জ ৫০ হাজার থেকে ১ লাখ এবং অন্যান্য খরচ— ভিসা প্রক্রিয়াকরণ বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা। কিন্তু বাস্তবে নেওয়া হয়েছে মোট সরকারি ফি ৭৮ হাজার ৯৯০ টাকার চেয়ে ৭ থেকে ৮ গুণ বেশি। ভেরিটের গবেষণায় দেখা গেছে, এ খরচ জোগাতে ৯৬ শতাংশ বাংলাদেশি শ্রমিক ঋণের ফাঁদে পড়েন। দুই বা ততোধিক জায়গা থেকে ঋণ নিতে হয়েছে ৮২ শতাংশ শ্রমিকের।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) স্পষ্টভাবে বলেছে, ‘কোনো নিয়োগ ফি বা এ সম্পর্কিত খরচ শ্রমিক বা চাকরিপ্রার্থীর ওপর চাপানো যাবে না অথবা তাদের দ্বারা বহন করা যাবে না।’ অর্থাৎ সব খরচ নিয়োগকর্তা বা কোম্পানি বহন করবে। কিন্তু মালয়েশিয়ায় যে শ্রমবাজার আবার খুলতে যাচ্ছে, সেখানে জনপ্রতি ৮ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে বলে আশঙ্কা করছেন মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও অভিবাসন বিশেষজ্ঞরা।

মালয়েশিয়া যেতে ইচ্ছুক ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, রংপুর ও লালমনিরহাটের কয়েকজন যুবকের সঙ্গে কথা বলেছে আগামীর সময়। সিন্ডিকেটের কারণে বাড়তি অভিবাসন ব্যয় নিয়ে চিন্তিত তারা।

লালমনিরহাটের রনক ইসলাম জানিয়েছেন, তার পরিবারে অর্থনৈতিক চাপ আছে। ভেবেছিলেন মালয়েশিয়ার শ্রমবাজার খুললে যাওয়ার চেষ্টা করবেন। এজন্য ঢাকার নয়াপল্টনে কয়েকটি রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলেছেন। কিন্তু খরচের কথা শুনে হতাশ তিনি। রনক বললেন, ‘৭-৮ লাখ টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়।’

সৌদি আরবের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেমিট্যান্স পাঠানো দেশ মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় ২০ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। ১৯৯০ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রথম সরকারি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকে মালয়েশিয়া বাংলাদেশ থেকে চারবার নিয়োগ স্থগিত করেছে। ১৯৯৭ ও ২০০৯ সালে আর্থিক ও অর্থনৈতিক মন্দার কারণে হলেও ২০১৮ ও ২০২৪ সালে সিন্ডিকেট, দুর্নীতি ও অতিরিক্ত ফির অভিযোগে স্থগিত হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার।

সামনে ২৫ এজেন্সি, নেপথ্যে?: মালয়েশিয়ার শ্রমবাজার খোলার প্রক্রিয়া হিসেবে ২১ আগস্ট বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করে মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নিয়োগ ব্যবস্থাপনার ডিজিটাল প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রস্তুত করা ৪২৩ এজেন্সির তালিকা থেকে ২৫টি নির্বাচন করেছে মালয়েশিয়া। ৩১২টিকে করা হয়েছে সহযোগী এজেন্সি, যেগুলো মূল ২৫ এজেন্সির অধীনে কাজ করবে।

২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের পরপরই রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) নেতারা অভিযোগ তোলেন, এটি কোনো সাধারণ তালিকা নয়, বরং একটি সুপরিকল্পিত সিন্ডিকেট।

বায়রার নেতারা বলছেন, এই ২৫টি এজেন্সির আড়ালে রয়েছে সরকারের কেন্দ্রে বসা প্রভাবশালী কয়েকজন ব্যক্তি। তবে এবার আগেরবারের মতো সামনে নেই মন্ত্রী, এমপি বা বড় কোনো প্রভাবশালীর রিক্রুটিং এজেন্সি। উল্টো আছে নামসর্বস্ব কিছু এজেন্সি, যাদের মালয়েশিয়ায় লোক পাঠানোর তেমন অভিজ্ঞতা নেই।

এই ২৫ এজেন্সির মধ্যে চারটি এজেন্সির বিরুদ্ধে মানব পাচার ও ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে দুদকে মামলা রয়েছে। এগুলো হলো— গুডনেস সার্ভিসেস, জেনারেল ট্রেডিং কোম্পানি, রিফা ইন্টারন্যাশনাল ও ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৫টির মধ্যে ১৭ এজেন্সির মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কোনো অভিজ্ঞতা নেই। সাতক্ষীরা ইন্টারন্যাশনাল গত তিন বছরে সর্বসাকল্যে বিদেশে লোক পাঠিয়েছে ১১১ জন। ভালুকা ওভারসিজ এবং বাংলাদেশ ওয়ান ওভারসিজ পাঠিয়েছে যথাক্রমে ২৩৫ ও ২৭০ জন।

সাতক্ষীরা এক্সপ্রেসের মালিক শেখ নজরুল দাবি করলেন, গতবারও তিনি মালয়েশিয়ায় লোক পাঠিয়েছেন, তবে অন্য এজেন্সির মাধ্যমে। এবার তিনি সরকারের নিয়ম মেনে আবেদন করেছেন। কোনো লবিং বা তদবির করেননি বলে দাবি তার।

আগেরবার সিন্ডিকেটের সদস্য ছিলেন প্রয়াত আবদুল হাইয়ের প্রতিষ্ঠান গ্রিনল্যান্ড ওভারসিজ। তবে তালিকায় থাকা ইউনাইটেড গালফ সার্ভিসেসের মালিকানায় আছেন আবদুল হাইয়ের স্ত্রী লায়লা আরজুমান বানু। এজেন্সিটির ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করলে ধরেন তার ভাই নজরুল ইসলাম স্বপন। তিনি দাবি করলেন, তাদের আলাদা ব্যবসা। সিন্ডিকেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা যোগ্য বলেই তালিকায় এসেছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অবশ্য বলা হয়েছে, এজেন্সি যাচাই-বাছাইয়ের কাজটি করেছে মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় ও দুদকের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের যৌথ কমিটি। তবে বায়রার আন্দোলনকারী নেতারা অভিযোগ করেছেন, এগুলো মূলত ডামি এজেন্সি। এর নেপথ্যে রয়েছে সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা প্রভাবশালীরা।

তবে বায়রার সহপ্রতিষ্ঠাতা ও সদ্য সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রিয়াজ উল ইসলাম বলেছেন, ‘এবারের সিন্ডিকেটের কারণে শ্রমিকপ্রতি সাড়ে ৭ থেকে ৮ লাখ টাকা অভিবাসন ব্যয় হবে।’

সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রণ কার হাতে: বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক আমিনুল ইসলাম বিন আবদুল নূর। তিনি মালয়েশিয়ার এফডব্লিউসিএমএস পরিচালনাকারী বেস্টিনেটের প্রতিষ্ঠাতা পরিচালক। বাংলাদেশে তার প্রতিনিধি বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন। ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ব্লুমবার্গ মালয়েশিয়ার বাংলাদেশি শ্রমবাজার নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, আমিনুল ইসলাম মালয়েশিয়ার বৈদেশিক শ্রমিক ব্যবস্থাপনার মূল চাবিকাঠি নিয়ন্ত্রণ করেন। আর বায়রার সাবেক মহাসচিব ও ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন সিন্ডিকেট ফি সংগ্রহ করতেন।

আমিনুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে মানব ও অর্থ পাচারের মামলা রয়েছে। আর চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর থেকে বিদেশে আত্মগোপন করে আছেন স্বপন। তার এজেন্সির লাইসেন্স প্রত্যাহার হয়েছে, তার বিরুদ্ধে মামলা চলমান, দুদকও তদন্ত করছে।

বায়রার সদ্য সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম অভিযোগ করে বললেন, ‘আমরা বারবার বলে আসছি, এফডব্লিউসিএমএস মালিক ও তার পার্টনাররা এ সিন্ডিকেটের মূল হোতা। এই শ্রমবাজারকে বারবার গুটিকয়েক ব্যক্তি বা প্রতিষ্ঠান একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করছেন।’

প্রবাসী কল্যাণ সচিব মো. মোখতার আহমেদ গত বুধবার গণমাধ্যমকে বলেছেন, মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় তা আবার উন্মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এ সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী যেন ফায়দা লুটতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে মোখতার আহমেদ আরও বলেছেন, ‘আমরা তখনই এফডব্লিউসিএমএস বা বেস্টিনেটকে মূল্যায়ন করব, যখন ওই দেশের সরকার বলে দেবে যে কী পদ্ধতিতে তারা আমাদের লোক নেবে। এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার থেকে কোনো ধরনের নির্দেশনা আমরা পাইনি।’

‘সহযোগী’ এজেন্সি নিয়ে বিতর্ক: ২৫টি এজেন্সির প্রতিটিকে সহযোগী এজেন্সি দেওয়া হয়েছে ১০টি করে। আর সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের সঙ্গে রাখা হয়েছে ৬২টি সহযোগী এজেন্সি। তবে এই ৩১২ সহযোগী এজেন্সি প্রধান এজেন্সি বা বোয়েসেলের অনুমোদন ছাড়া কর্মী পাঠাতে পারবে না। অন্তত ১০টি সহযোগী এজেন্সির মালিকের সঙ্গে কথা বলেছে আগামীর সময়। তাদের কেউ বলেছেন, তারা সহযোগী এজেন্সি হিসেবে কাজ করবেন না। কেউ বলেছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না।

বোয়েসেলের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. শওকত আলী আগামীর সময়কে জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে তাদের কিছুই জানানো হয়নি, মালয়েশিয়া থেকেও তারা কিছু জানেন না। এফডব্লিউসিএমএস সফটওয়্যারে বোয়েসেলের সঙ্গে সহযোগীদের দেওয়া আছে। তারা বুঝতে পারছেন না, কীভাবে তাদের সঙ্গে কাজ করবে।

কোনোভাবেই সিন্ডিকেট হওয়া উচিত না: বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান আগামীর সময়কে বললেন, ‘এখানে কর্মীদের স্বার্থ, সুরক্ষা তো কিছুই না। বরং কর্মীদের জিম্মি করে কিছু লোক সেখানে টাকা ব্যবসা করে নিয়ে যাচ্ছে। এ রকম একটা সিন্ডিকেট এখানে বছরের পর বছর টিকে থাকতে পারে না। আমি মনে করি, এটি সরকারের জন্য একটা অগ্নিপরীক্ষা।’

 

মালয়েশিয়াশ্রমিকঅভিযোগএজেন্সিমানব পাচারশ্রমবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা পাভেল

    ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা পাভেল

    আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’

    আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    ইউপি নির্বাচন নিয়ে কথা ঘুরল ইসির

    ইউপি নির্বাচন নিয়ে কথা ঘুরল ইসির

    বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

    বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান