Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

মালয়েশিয়া

সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
মাসব্যাপী দাবানলের কারণে সৃষ্ট আন্তঃসীমান্ত ধোঁয়ায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। স্থানীয় সময় গতকাল রবিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হওয়া আসিয়ান সম্মেলনের এক অধিবেশনে তিনি এ ক্ষমা চান।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় চার মাস সময় লেগেছে বলে জানিয়েছেন প্রাবোও। এ সময় আগুনের ধোঁয়া প্রতিবেশী দুই দেশে ছড়িয়ে পড়ে।প্রাবোও বলেছেন, ‘আমাদের প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে ক্ষমা চাইছি।...
এশিয়া•১ দিন আগে
অচেনা মালয়েশিয়ার অন্দরে
অচেনা মালয়েশিয়ার অন্দরে
গতবার মালয়েশিয়ার পশ্চিম উপকূল ঘুরে এবার চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছিলাম পূর্ব উপকূলের অচেনা রুট। সহযাত্রী জুমন নিয়াজ ও আমি সাইকেলে পাড়ি দিয়েছি ১২ দিনে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার। শুরুটা থাইল্যান্ড সীমান্তঘেঁষা পাদাং বেসার থেকে। তারপর মালয়েশিয়ার মেরুদণ্ডখ্যাত তিতিওয়াংসা পর্বতমালা পেরিয়ে প্রথম ৪৫০ কিলোমিটার আড়াআড়ি পথ পাঁচ দিনে পাড়ি দিয়ে পৌঁছাই কোটা বারুতে। এরপর দক্ষিণ চীন সাগর ঘেঁষে লম্বালম্বি সাত দিনে আরও সাড়ে সাতশ কিলোমিটারের বেশি পথ চালিয়ে শেষ গন্তব্য ছুঁয়েছি সিঙ্গাপুর সীমান্তঘ...
খোলা হাওয়া•৪ দিন আগে
বাংলাদেশি কর্মী চূড়ান্ত করতে ঢাকায় মালয়েশিয়ার দল, চলছে যাচাই-বাছাই
বাংলাদেশি কর্মী চূড়ান্ত করতে ঢাকায় মালয়েশিয়ার দল, চলছে যাচাই-বাছাই
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে বাংলাদেশি কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে বাছাই করা ৩০০ প্রার্থীর মধ্য থেকে চূড়ান্ত কর্মী নির্বাচন করতে ঢাকায় এসেছে কোম্পানিটির ৯ সদস্যের একটি প্রতিনিধিদল।আজ বৃহস্পতিবার থেকে সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। পেশাগত দক্ষতা ও পদের উপযোগিতা যাচাই শেষে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কার্যালয়ে বৃহস্পতিবার সকালে আয়োজিত এক প্...
জাতীয়•৫ দিন আগে
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও মালয়েশিয়ার ইউনিরাজাকের সমঝোতা স্মারক
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও মালয়েশিয়ার ইউনিরাজাকের সমঝোতা স্মারক
একাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন আবদুল রাজাক (ইউনিরাজাক) ক্যাম্পাসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ডব্লিউইউবি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত ২৭ অক্টোবর কুয়ালালামপুরে এ চুক্তি স্বাক্ষরিত হয়।এ চুক্তির আওতায় যৌথ পিএইচডি তত্ত্বাবধান, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা ও প্রকাশনা এবং নতুন যৌথ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা ও পেশাগত প্রশিক্ষণ কর্...
করপোরেট কর্নার•১৬ দিন আগে
মালয়েশিয়াগামীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা
মালয়েশিয়াগামীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা
মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে আগ্রহী সাধারণ কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত টাকা না দিতে কর্মীদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।আজ শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার বেশি কোনো অর্থ নেওয়া যাবে না। এ বিষয়ে কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার পরাম...
জাতীয়•১৭ দিন আগে
বাংলাদেশের জালে মালয়েশিয়ার ৬ গোল
বাংলাদেশের জালে মালয়েশিয়ার ৬ গোল
চ্যাম্পিয়নস ট্রফি হকির শুরুটা ছিল যাচ্ছেতাই। প্রথম ম্যাচেই ভারতের কাছে বাংলাদেশ হারে ১৩-০ গোলে। এরপর গতকাল লড়াই করে জাপানের কাছে জিমি-আমিরুলরা হারেন ১-০ ব্যবধানে।আজ ভারতের জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে আবারও বিড় হারের হতাশায় ডুবল বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে তারা। মালয়েশিয়ার হয়ৈ দুই গোল করেন আবু কামাল।তিন ম্যাচে মাত্র ২ গোল করেছে বাংলাদেশ। আর পিটার গেরহার্ডের দল হজম করেছে ২০ গোল। ১ নভেম্বর একই মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।...
হকি•১৮ দিন আগে
বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, পরবর্তী বৈঠক জানুয়ারিতে
বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, পরবর্তী বৈঠক জানুয়ারিতে
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নে ঢাকায় প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা জোরদার এই চুক্তির লক্ষ্যে।চুক্তির বিভিন্ন অধ্যায়ের খসড়া ও কাঠামোগত বিষয় পর্যালোচনার পর ২০২৭ সালের জানুয়ারিতে বসার সিদ্ধান্ত হয় দ্বিতীয় দফার বৈঠক।আজ বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এ আলোচনা অনুষ্ঠিত হয়।গত ২৭ অক্টোবর শুরু হওয়া আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার প্...
বাণিজ্য•১৯ দিন আগে
দেড় যুগ পর কফিনে ফিরলেন ‘টাকার মেশিন’ সাগর
যশোর ● দেড় যুগ পর কফিনে ফিরলেন ‘টাকার মেশিন’ সাগর
সংসারের অভাব ঘোচাতে নিজের পড়াশোনা ও স্বপ্ন বিসর্জন দিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন সাগর হোসাইন (৩৮)। পরিবারের বড় ছেলে হিসেবে কাঁধে তুলে নিয়েছিলেন মা-বাবা ও ছোট দুই ভাইয়ের দায়িত্ব। স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফোটাতে দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন জীবনের গুরুত্বপূর্ণ সময়। পরিবারের কাছে তিনি ছিলেন উপার্জনের ভরসা, যেন এক ‘টাকার মেশিন’। অথচ সেই মানুষটিই দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে।সাগরের নিথর দেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাবার মুখের দিকে অপলক তাকিয়ে থাকে তিন বছরের...
সারা দেশ•১৯ দিন আগে
মার্সিং টু মাওয়াই- ৮২ কিলোমিটার
মার্সিং টু মাওয়াই- ৮২ কিলোমিটার
থাইল্যান্ড সীমান্ত ঘেঁষা পাদাং বেসার থেকে তিতিওয়াংসা পর্বতমালা ও কোটা বাহরু হয়ে জোহর বাহরু—দুই চাকায় ১২০০ কিলোমিটার পাড়ি দিচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলী। তার প্রতিদিনের ভ্রমণগল্প দুই চাকায় মালয়েশিয়া।রাত আর দিন যখন একাকার হয়ে আঁধারের পাতলা পর্দা ছিঁড়ে দিন শুরু হব হব করছে, এমন সময়ে ঘুম ভাঙল। হোমস্টে-এর জানালা দিয়ে দেওয়ালের ওপাশে টেবিলের উপর শুয়ে থাকা মেকুরটাকে দেখি। এই ভোরে নিজের পা চাটতে ব্যস্ত ও। আজ অ্যালার্ম দিয়েছিলাম অন্যদিনের তুলনায় আধা ঘন্টা দেরিতে। কিন্তু চির অভ্যস্ত বডি ক্লক সে খবর জানলে তো!...
টো টো কোম্পানি•১৯ দিন আগে
নেনাসি টু মার্সিং- ১০৬ কিলোমিটার
নেনাসি টু মার্সিং- ১০৬ কিলোমিটার
থাইল্যান্ড সীমান্ত ঘেঁষা পাদাং বেসার থেকে তিতিওয়াংসা পর্বতমালা ও কোটা বাহরু হয়ে জোহর বাহরু—দুই চাকায় ১২০০ কিলোমিটার পাড়ি দিচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলী। তার প্রতিদিনের ভ্রমণগল্প দুই চাকায় মালয়েশিয়া।নিকটের বাড়িগুলো থেকে মালয় ভাষার কিচিরমিচির শুনছি বিছানায় শুয়ে শুয়ে। একটু বাদেই অতি আগ্রহ নিয়ে চ্যালেট-এর বারান্দায় গিয়ে বসলাম। সকাল হতে দেখাটা আমার সব সময়ের পছন্দের কাজ। পুরোদিনের দৌড়ঝাঁপে নামার আগে নিজের সাথে কিছুটা সময় সুস্থির অবস্থায় পাওয়া যায়। সকালে দৌড়াতে বা হাঁটতে বেরোনোর অনেক উপকারী দিক থাক...
টো টো কোম্পানি•২০ দিন আগে
মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশের আমিনুল
মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশের আমিনুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স’ (সিওএ)-এর ৪৩তম আসরে ‘মোস্ট ইফেকটিভ ইমিগ্রেশন কনটেন্ট ক্রিয়েটর’ স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের ট্যাক্স ও ইমিগ্রেশনবিষয়ক পরামর্শক এবং কনটেন্ট নির্মাতা আমিনুল বাহার।গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত এ আয়োজনে ভারতীয় অভিনেত্রী ও উদ্যোক্তা রাকুল প্রীত সিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমিনুল বাহারের হাতে সম্মাননা তুলে দেন।আমিনুল বাহার ১৫ বছরের বেশি সময় ধরে ট্যাক্স ও ইমিগ্রেশনবিষয়ক পরামর্শ দেওয়ার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি...
করপোরেট কর্নার•২১ দিন আগে
বেসেরাহ টু নেনাসি- ১০৫ কিলোমিটার
বেসেরাহ টু নেনাসি- ১০৫ কিলোমিটার
থাইল্যান্ড সীমান্ত ঘেঁষা পাদাং বেসার থেকে তিতিওয়াংসা পর্বতমালা ও কোটা বাহরু হয়ে জোহর বাহরু—দুই চাকায় ১২০০ কিলোমিটার পাড়ি দিচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলী। তার প্রতিদিনের ভ্রমণগল্প দুই চাকায় মালয়েশিয়া।সকালটা শুরু হলো কফি আর সয় মিল্ক পান করে। হোমস্টে এর এই রুমটি ছোট্ট, কিন্তু অসম্ভব গোছানো আর ছিমছাম। পর্যটকদের প্রয়োজনে লাগে হেন কিছু নেই, যা এই কক্ষে অনুপস্থিত। কিন্তু সবকিছু আকারে ছোট আর ফোল্ডেবল। বেছে বেছে এমন সব জিনিসপত্র কেনা হয়েছে, যেগুলো খুব কম জায়গা দখল করে। পথে নামতেই শজারুর কাঁটার মতো দেখ...
টো টো কোম্পানি•২১ দিন আগে
মুক্ত বাণিজ্য চুক্তি
মুক্ত বাণিজ্য চুক্তি
ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি বা এফটিএ-সংক্রান্ত প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা। দুই দেশের বাণিজ্য সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগাতে এবং ২০২৭ সালের মধ্যে এই চুক্তি চূড়ান্ত করার বড় লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের প্রতিনিধিদল মুখোমুখি হচ্ছে। এর আগে চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দেশটির সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দ্রুততম সময়ে এফটিএ সম্পন্ন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়...
অর্থনীতি•২২ দিন আগে
বুকিত বাউক (দুনগুন) টু বেসেরাহ-১১১ কিলোমিটার
বুকিত বাউক (দুনগুন) টু বেসেরাহ-১১১ কিলোমিটার
থাইল্যান্ড সীমান্ত ঘেঁষা পাদাং বেসার থেকে তিতিওয়াংসা পর্বতমালা ও কোটা বাহরু হয়ে জোহর বাহরু—দুই চাকায় ১২০০ কিলোমিটার পাড়ি দিচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলী। তার প্রতিদিনের ভ্রমণগল্প দুই চাকায় মালয়েশিয়া।মালয়েশিয়াতে বিকেলে এক পশলা বৃষ্টি হওয়া রীতিমতো দস্তুর। এটি মূলত পরিচলন বৃষ্টি। এই অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের পরিমাণ বেশি বলে বিকেল বা সন্ধ্যার দিকে এই ধরনের বৃষ্টি হয়। দিনের বেলায় সূর্যের অতিরিক্ত তাপে জলাঞ্চল থেকে পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। পরে শীতল বায়ুর সংস্পর্শে এসে বিকেল বা সন্ধ্যা নাগাদ...
টো টো কোম্পানি•২২ দিন আগে
মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে মিয়ানমারে পাচার, মুক্তিপণ আদায়
মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে মিয়ানমারে পাচার, মুক্তিপণ আদায়
মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই কিশোরকে মিয়ানমারে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। পরে কিশোরদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৯৫ হাজার টাকা আদায় করা হয়।মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে কিশোর দুজনকে টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পে ফেরানোর সময় চক্রের সঙ্গে জড়িত দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টেকনাফের উনচিপ্রাংয়ের ২২ নম্বর ক্যাম্পের এপিবিএন চেকপোস্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শু...
সারা দেশ•২৫ দিন আগে
জেলি টু কোটা বারু-৯৫ কিলোমিটার
জেলি টু কোটা বারু-৯৫ কিলোমিটার
আমাদের কাটানো অতি আরামের একটা দিন যেন স্তূপাকারে পড়ে আছে সুন্দর এই হোমস্টেতে। কাল বিকেল থেকেই প্রচুর পরিমাণ চা-কফি পান করে মনটাই ফুরফুরে। জুমন ভাই আর আমার দুজনেরই ক্যাফেইন-কাতরতা আছে। ভালো চা-কফি পেলে দুজনেই বর্তে যাই। সকালটাও শুরু হলো মালয়েশিয়ার জাতীয় পানীয় বলে স্বীকৃত তেহ তারিক পান করে। তেহ তারিক মুলত ঘন দুধ চা; একইসাথে মালয়েশিয়ান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশও এই পানীয়। অবশ্য আইস মাইলো এই প্রতিযোগিতায় খুব একটা পিছিয়ে নেই! কাল ভিডিও কলে আম্মু বলছিল আমার নাক-মুখ নাকি পুড়ে গেছে। আম্মুর সাথে কথা বলার...
টো টো কোম্পানি•২৫ দিন আগে
পাদাং বেসার টু জিত্রা-৬০ কিলোমিটার
পাদাং বেসার টু জিত্রা-৬০ কিলোমিটার
৩ পি (পপুলেশন, পল্যুশন, পভার্টি) এর দেশ থেকে পা রাখলাম আরেক ৩ পি (পেট্রোলিয়াম, পাম, পেট্রোনাস) এর দেশে! এবারের গন্তব্য হিসেবে মালয়েশিয়া একদম ধর্তব্যের মধ্যেই ছিল না। গত ফেব্রুয়ারিতেই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে আসা হয়েছিল। ওয়েস্ট কোস্ট ধরে মালাক্কা, ইপো, জর্জটাউন, লাংকাউই আর কুয়ালালামপুর ঘোরা হয়েছিল। এ বছরেই যে ফের আসা হলো, এর পেছনে আমাদের পছন্দের অন্য দুটি দেশের টিকেটের মাত্রাতিরিক্ত দাম আর ভিসা পেতে বিলম্ব হওয়াই দায়ি। এবার খুব করে চেয়েছিলাম একটা সাইক্লিং বা লম্বা হাঁটার অ্যাডভেঞ্চারে বের...
টো টো কোম্পানি•২৯ দিন আগে
মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ হবে কীভাবে, জানাল সরকার
মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ হবে কীভাবে, জানাল সরকার
১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর জন্য বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং, প্রসেসিং ও সার্ভিস এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটি। নতুন ব্যবস্থায় অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেরাই নিয়োগকর্তা খুঁজে বের করা, কর্মীদের চাহিদাপত্র সংগ্রহ এবং কর্মী নির্বাচনের সুযোগ পাবে।আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...
জাতীয়•প্রায় ১ মাস আগে
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ ইহতেশামুল হক হিরা। ৬ থেকে ১০ অক্টোবর দেশটির রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা হওয়ার গৌরব অর্জন করেন তিনি।হাফেজ ইহতেশামুল হক হিরা ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। তার এ সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন সম্মান বয়ে এসেছে।আয়োজকদের তথ্য অনুযায়ী, শতাধিক দেশের প্রতি...
কোরআন•প্রায় ১ মাস আগে
মালেশিয়ায় ভূমিধসে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার
মালেশিয়ায় ভূমিধসে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার
মালয়েশিয়ায় ভূমিধসে নিখোঁজের দুদিন পর এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রশিক্ষিত কুকুর ফ্র্যাঙ্কি তার অবস্থান শনাক্ত করে।এর আগে গত শুক্রবার দেশটির কেলান্তান প্রদেশের লোজিং হাইল্যান্ডসে একটি সবজি খামারে ভূমিধসে মাটিচাপা পড়েন তিনি। নিহত বাংলাদেশি শ্রমিকের নাম মো. ফাহাদ হোসেন (২৭)। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানায়, শুক্রবার লোজিং হাইল্যান্ডসের একটি সবজি খামারে ভূমিধসের ঘটনা...
প্রবাস•প্রায় ১ মাস আগে