Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বাংলাদেশি কর্মী চূড়ান্ত করতে ঢাকায় মালয়েশিয়ার দল, চলছে যাচাই-বাছাই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০৬
শেয়ার করুন:
বাংলাদেশি কর্মী চূড়ান্ত করতে ঢাকায় মালয়েশিয়ার দল, চলছে যাচাই-বাছাই

বোয়েসেলের কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। ছবি : আগামীর সময়

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে বাংলাদেশি কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে বাছাই করা ৩০০ প্রার্থীর মধ্য থেকে চূড়ান্ত কর্মী নির্বাচন করতে ঢাকায় এসেছে কোম্পানিটির নয় সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার থেকে সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। পেশাগত দক্ষতা ও পদের উপযোগিতা যাচাই শেষে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কার্যালয়ে বৃহস্পতিবার সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এসব তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা।

এর আগে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয়, ঋণের বোঝা ও কর্মী শোষণের অভিযোগের প্রেক্ষাপটে ২০২৪ সাল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগে কড়াকড়ি আরোপ করে মালয়েশিয়া।

শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে এরপর দুই দেশের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। চলতি বছরের ২২ জুন মালয়েশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া এবং আরও বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানান।

বোয়েসেল কার্যালয়ের ব্রিফিংয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, সরকারিভাবে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি।

‘মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে অধিক কর্মসংস্থানের লক্ষ্যে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে’, যোগ করেন তিনি।

তার ভাষ্য, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে সরকার শুরু থেকেই জানিয়ে আসছে, সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে দেশটিতে মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

রাশেদুল হক জানিয়েছেন, গত ২ নভেম্বর মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়।

এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পাওয়া আবেদন থেকে অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুই পদের জন্য ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থীর মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

মালয়েশিয়ার নয় সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

বোয়েসেল জানিয়েছে, বাছাই প্রক্রিয়ায় সংস্থাটি কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকারী প্রতিষ্ঠানের নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে গণ্য হবেন।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে।

নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি। বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্মীদের কাছ থেকে কোনো ধরনের অভিবাসন ব্যয় কিংবা সার্ভিস চার্জ নেবে না বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

আরও পড়ুন

অস্পষ্টতা নিয়ে শুরু মালয়েশিয়া শ্রমবাজার, পদে পদে গোপনীয়তা

০৩ অক্টোবর ২০২৬

জাতীয়বোয়েসেলমালয়েশিয়ানিয়োগবিদেশে চাকরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    কুষ্টিয়ায় ‘পেট্রোল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রোল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা