নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করেছে সরকার। এসব স্থান দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে পড়ছে।আজ শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এ সময় নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।ম্যারাথনে অংশ নিয়ে মন্ত্রী বলেন,&nbs...