Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সড়কে ৭ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার, দুর্ঘটনা বেশি অটোরিকশায়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫
শেয়ার করুন:
সড়কে ৭ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার, দুর্ঘটনা বেশি অটোরিকশায়

একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে অটোরিকশা দুর্ঘটনায়। ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় শুধু একজন নয়, একসঙ্গে ঝরে যাচ্ছে একই পরিবারের একাধিক প্রাণ। স্বামী-স্ত্রী, বাবা-সন্তান কিংবা পরিবারের কয়েকজন সদস্য একসঙ্গে বের হয়ে আর ফিরছেন না ঘরে। গত ছয় বছর ১০ মাসে এমন দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

আজ রবিবার রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এই সময়ে বিভিন্ন ধরনের যানবাহনের দুর্ঘটনায় একই পরিবারের সদস্য হিসেবে নিহত হয়েছেন অন্তত ৩ হাজার ৪০০ জন। একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে অটোরিকশা দুর্ঘটনায়।

২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনার তথ্য পর্যবেক্ষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর এবং সংগঠনের নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে অটোরিকশা দুর্ঘটনায়। এ ধরনের ৫২৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ হাজার ৭২৮ জন।

এর মধ্যে একই পরিবারের দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২১১টি। তিনজন নিহত হয়েছেন এমন ঘটনা ১১৮টি। চারজনের মৃত্যু হয়েছে ৯২টি ঘটনায়। এ ছাড়া পাঁচজন নিহত হওয়ার ঘটনা ৫৩টি, ছয়জনের ৩৮টি এবং সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৩টি।

মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের সদস্যদের প্রাণহানির চিত্রও উদ্বেগজনক। গত ছয় বছর ১০ মাসে এ ধরনের ১৮৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭০৮ জন।

একই পরিবারের দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৪৮টি। তিনজনের মৃত্যু হয়েছে ৪৬টি ঘটনায়। চারজন নিহত হয়েছেন ৩৯টি ঘটনায় এবং পাঁচজনের মৃত্যু হয়েছে ২৮টি ঘটনায়।

ছয়জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২০টি। এ ছাড়া ১১ জন নিহত হওয়ার ঘটনা চারটি এবং ১৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে একটি।

প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের সদস্য হিসেবে প্রাণ হারিয়েছেন ৩৫২ জন। ১০৮টি দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটে। এর মধ্যে একই পরিবারের দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ৩৪টি, তিনজনের ৩১টি, চারজনের ২৪টি এবং পাঁচজনের ১৯টি।

মোটরবাইক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী এবং বাবা-সন্তানের একসঙ্গে নিহত হওয়ার ঘটনাও বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় বছর ১০ মাসে ১৯৩টি দুর্ঘটনায় মোটরবাইকে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন ৩৮৬ জন। অন্যদিকে ১৫৯টি দুর্ঘটনায় বাবা ও সন্তান নিহত হয়েছেন ৩১৮ জন।

এ ছাড়া অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একই পরিবারের ৪৫টি ঘটনায় ১৬২ জন নিহত হয়েছেন। বাস দুর্ঘটনায় ৩২টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮৫ জন।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ১১টি, তিনজনের ১৫টি, চারজনের নয়টি, পাঁচজনের সাতটি এবং আটজনের নিহত হওয়ার ঘটনা তিনটি।

বাস দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ১৭টি। তিনজনের মৃত্যু হয়েছে নয়টি ঘটনায় এবং চারজনের মৃত্যু হয়েছে ছয়টি ঘটনায়। পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।

রোড সেফটি ফাউন্ডেশনের ভাষ্য, পরিবারের সদস্যদের একসঙ্গে কাজে বা ভ্রমণে যাওয়ার প্রবণতা এ ধরনের প্রাণহানির একটি কারণ। মহাসড়কে অটোরিকশার চলাচলও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

অধিকাংশ মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকা এবং চালকদের অদক্ষতাকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

এ ছাড়া বিশ্রামহীনভাবে গাড়ি চালানো, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, মোটরবাইক বেপরোয়াভাবে চালানো এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

দুর্ঘটনা কমাতে মোটরবাইক আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণের কথাও বলা হয়েছে। পাশাপাশি গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে যানবাহনের সরাসরি প্রবেশ বন্ধে নিরাপদ সড়ক নকশা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

যানবাহন চলাচলে নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি। সড়ক ব্যবহারকারীদের সক্ষমতা বাড়াতে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের কথাও বলা হয়েছে।


আরও পড়ুন

রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় মৃত্যু শিশুর

০৬ নভেম্বর ২০২৬


আরও পড়ুন

বৈধ-অবৈধ সব অটোরিকশা আপাতত চলবে, নিবন্ধন শুরু কাল থেকে

০১ নভেম্বর ২০২৬



অটোরিকশাদুর্ঘটনারোড সেফটি ফাউন্ডেশনজাতীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম