পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার। নীল সমুদ্র, দীর্ঘ বালুকাবেলা, পাহাড় আর প্রকৃতির টানে প্রতিবছর এখানে ছুটে আসেন ৮০ থেকে ৯০ লাখ মানুষ। কেউ আসেন পরিবার নিয়ে ছুটি কাটাতে, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। কারও কাছে এই ভ্রমণ দীর্ঘদিনের স্বপ্ন, কারও কাছে কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে কয়েকটি দিন কাটানোর উপলক্ষ। কিন্তু সেই স্বপ্নের ভ্রমণ কখনো আগুনে মৃত্যু, কখনো অস্ত্রের মুখে সর্বস্ব হারানো, আবার কখনো উত্তাল সাগরে ডুবে প্রাণ হারানোর ঘটনায় পরিণত হচ্ছে। পর্যটনের এই শহরে নিরাপত্তার ঘাটতি, তাই এখন আ...