ছবির মানুষ

গ্রাফিকস: আগামীর সময়
ভয়াবহ দুর্ঘটনা গ্রাস করতে চেয়েছিল, কিন্তু ট্র্যাজেডির ছাইচাপা থেকে রূপকথার ফিনিক্স পাখির মতো যিনি উঠে এসেছিলেন সবুজগালিচায়।
১৯৩৭ সালের ১১ অক্টোবর ইংল্যান্ডের নর্থ আম্বারল্যান্ডের অ্যাশটনে জন্ম নেওয়া এই মহাতারকা মাঠে নামলেই ত্রাস সৃষ্টি হতো প্রতিপক্ষের রক্ষণভাগে। তার বুটের জাদুকরী স্পর্শ আর দূরপাল্লার বুলেটগতির শট যেন রূপ নিত একেকটি শিল্পের আবেশে।
১৯৫৮ সালের সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনার ক্ষত বুকে নিয়েও যিনি ক্লাব ও দেশের জার্সিতে গড়েছিলেন অবিশ্বাস্য সব কীর্তি।
১৯৬৬ সালের সোনালি ট্রফি জয় এবং একই বছরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত স্বীকৃতি নিজের করে নেওয়া— সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন ব্রিটিশ ফুটবলের মুকুটহীন সম্রাট।
ভদ্রতার অনন্য প্রতীক এই লিজেন্ড বল পায়ে শুধু মাঠ মাতাননি, কোটি হৃদয়ে জ্বালিয়েছিলেন চিরন্তন উন্মাদনা।



