মাত্র ২৫ বছর বয়স। কয়েক সপ্তাহ
আগেও বিশ্বকাপের মঞ্চে দেশের জার্সি গায়ে ছুটেছেন, মাঝমাঠে লড়েছেন প্রাণপণে। দক্ষিণ
আফ্রিকাকে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে তুলতে তারও ছিল গুরুত্বপূর্ণ অবদান।
দেশের শীর্ষ ক্লাবের এই মিডফিল্ডার একসময় স্টেলেনবসের একাডেমি থেকে উঠে এসে প্রতিভার
ঝলকে জায়গা করে নেন জাতীয় দলে। হঠাৎই তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় ফুটবলবিশ্ব।
মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে, তবে নিশ্চিত কিছু জানানো হয়নি। সতীর্থ, সমর্থক আর পরিবারের
চোখে তিনি থেকে যাবেন অসমাপ্ত এক সম্ভাবনার প্রতীক...