ছবির মানুষ
দশচক্র ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রচারণা ছিল ব্যতিক্রমী ও প্রাণবন্ত।
মাত্র ৩৩ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত নগরীর রাজনীতির কেন্দ্রে উঠে এসেছেন তিনি। আফ্রিকায় জন্ম, দক্ষিণ এশীয় শিকড়, মুসলিম পরিচয় সব মিলিয়ে তার উত্থান যেন বহু সাংস্কৃতিক আমেরিকার নতুন প্রতিচ্ছবি। ভাড়াবাড়ির সংকট, গণপরিবহন, সামাজিক বৈষম্য ও ধনীদের ওপর বেশি কর আরোপের মতো বিষয়গুলো সামনে এনে তরুণ ভোটারদের আস্থা অর্জন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রচারণা ছিল ব্যতিক্রমী ও প্রাণবন্ত। মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তিনি। প্রগতিশীল রাজনীতির এই নতুন মুখের নাম কী— সেটিই থাকল পাঠকের জন্য ছোট্ট এক ধাঁধা।
উত্তর পাঠাতে হবে ২৯ জুলাইয়ের মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন পাবেন ১০০০ টাকার বই।




