ছবির মানুষ
- উত্তর পাঠাতে হবে ৯ সেপ্টেম্বরের মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন পাবেন ১০০০ টাকার বই।
দশচক্র ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
গম্ভীর কণ্ঠস্বর, ব্যাকব্রাশ চুল আর চশমার আড়ালে তীক্ষ্ণ দৃষ্টি— পর্দায় তার উপস্থিতি মানেই এক অদ্ভুত রোমাঞ্চ। আশির দশকে একটি জনপ্রিয় ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখা এই মানুষটি খুব দ্রুত বাঙালির মনের মণিকোঠায় জায়গা করে নেন। ধূসর রঙের চাদর গায়ে জড়িয়ে যখন তিনি রহস্যের জট খোলেন, তখন ৮ থেকে ৮০— সব দর্শক টিভির পর্দায় বুঁদ হয়ে থাকে। তবে রুপালি পর্দার বাইরে তার আরেকটি দারুণ রূপ আছে। তিনি জঙ্গল ভালোবাসেন, বন্যপ্রাণীদের ভালোবাসেন। সুযোগ পেলেই ক্যামেরা হাতে ছুটে যান গহিন অরণ্যে বাঘের ছবি তুলতে। পর্দায় যিনি অপরাধী ধরেন, বাস্তবে তিনি একজন অসাধারণ বন্যপ্রাণী আলোকচিত্রী। টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা তার সন্তান এবং পরম স্নেহে ইন্ডাস্ট্রির সবাই তাকে ডাকেন ‘বেণুদা’। বলুন তো, বাঙালির এই প্রিয় সত্যান্বেষী অভিনেতাটি কে?





