Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

যাত্রী বহন করছিল অ্যাম্বুলেন্স, বাসের ধাক্কায় গেল ৪ প্রাণ

  • সড়কে ১৫ জন নিহত
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬
যাত্রী বহন করছিল অ্যাম্বুলেন্স, বাসের ধাক্কায় গেল ৪ প্রাণ

গ্রাফিকস: আগামীর সময়

যাত্রী বহনের জন্য নয়, রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ার কথা অ্যাম্বুলেন্সের।

কিন্তু বাস না পেয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স ভাড়া করে যাত্রী হিসেবে উঠেছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের মাগুরা শাখার সদস্যরা। ফরিদপুরের মধুখালীতে সেই অ্যাম্বুলেন্সকে বাস ধাক্কা দিলে প্রাণ যায় চারজনের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। জেলাটিতে আরেকটি দুর্ঘটনায় প্রাণ গেছে আরও তিনজনের।

এ দুটি ঘটনা ছাড়াও গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুজন, নাটোরের বড়াইগ্রামে একজন, কক্সবাজারের চকরিয়ায় দুজন, পঞ্চগড়ে একজন এবং গাজীপুরের কালীগঞ্জে দুজন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের সড়কে ঝরেছে ১৫ প্রাণ। সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বেলা সোয়া ৩টার দিকে মধুখালীর নওপাড়া ইউনিয়নের আড়কান্দী সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে সাতক্ষীরা থেকে ঢাকাগামী কিংফিশার পরিবহনের একটি বাস আড়কান্দী এলাকায় ফরিদপুর থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নিহতরা হলেন— মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকার রাব্বি হাসান, ঐশী, আতিক ও সাগর বিশ্বাস। আহত সাগর বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রিয়া নামে একজন রয়েছেন। তিনি মাগুরার ভায়না এলাকার বাসিন্দা।

ফরিদপুরের কানাইপুরে মা-ছেলেসহ ৩ নিহত

একই দিন বিকাল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক, প্রাইভেট কার ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত হন মা-ছেলেসহ তিনজন। নিহতরা হলেন— অটোরিকশার যাত্রী সুমি আক্তার (৪০) ও তার ছেলে শাওন (৮)। দুর্ঘটনায় আহত হন সুমির স্বামী পলাশ উদ্দিনসহ কয়েকজন।

পরে অটোরিকশার ভেতর থেকে উদ্ধার করা হয় চালকের মরদেহ। তার পরিচয় জানা যায়নি। নিহত ও আহত ব্যক্তিদের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার মহেশপুর গ্রামে। আহত পলাশকে ভর্তি করা হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নাটোর প্রতিনিধি জানিয়েছেন, নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় গতকাল বিকাল ৫টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মিঠুন (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার ইদ্রিস মণ্ডলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছেন, পঞ্চগড়ের মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালীবাড়ি এলাকায় গতকাল দুপুরে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি বোদা উপজেলার মাহানপাড়ার আব্দুর কুদ্দুসের স্ত্রী। রিকশায় যাওয়ার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

রামু (কক্সবাজার) প্রতিনিধি জানিয়েছেন, কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাস ও সবজিবাহী পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন— টেকনাফের আবদুল্লাহ (২৭) ও চকরিয়ার ইয়াছিন (২৫)। দুজনই পিকআপের আরোহী ছিলেন।

রূপগঞ্জে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ২ বন্ধু নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ভূঁইয়াবাড়ী ব্রিজ এলাকায় গত বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন— রূপগঞ্জের দিঘিরপাড় এলাকার রুদ্র মিয়া ও বেল্লারটেক এলাকার ইয়াছিন। আহত হয়েছেন তাদের বন্ধু শ্রাবণ মিয়া।

কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় এসআইসহ নিহত ২

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানিয়েছেন, গাজীপুরের কালীগঞ্জে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক মোল্লা।

নিহত রফিকুল ইসলাম কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

অ্যাম্বুলেন্সবাসের ধাক্কাপ্রাণনিহতদুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    বনমালী

    বনমালী

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার