Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আমনের ফলন ভালো হলেও উৎপাদন খরচে হিমশিম কৃষকের

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৫
শেয়ার করুন:
আমনের ফলন ভালো হলেও উৎপাদন খরচে হিমশিম কৃষকের

মাঠ থেকে পাকা ধান ঘরে তুলছেন কৃষক। ছবি : আগামীর সময়

চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে। মাঠে হাসছে পাকা ধান। তবে সার, জ্বালানি ও কৃষিশ্রমিকের বাড়তি খরচে সেই হাসিতে স্বস্তি নেই চাষিদের মুখে। উৎপাদন ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চট্টগ্রামের বোয়ালখালীর অনেক চাষি।

উপজেলার জ্যৈষ্ঠপুরা ও করলডেঙ্গা পাহাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, ইতোমধ্যে আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। ভালো ফলনের আশা থাকলেও বাড়তি খরচ নিয়ে তাদের চিন্তা।

ছোটবেলা থেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত রিংকন চৌধুরী। পরিবারের প্রায় ১০ কানি বা চার একর জমিতে চাষাবাদ করেন তিনি।

চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হলেও উৎপাদন খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন রিংকন। সার, জ্বালানি তেল ও ট্রাক্টরের খরচ বেড়ে যাওয়ায় এক কানি বা ৪০ শতক জমি চাষে এখন শুধু ট্রাক্টরের পেছনেই চার থেকে সাড়ে চার হাজার টাকা খরচ হচ্ছে।

তার অভিযোগ, ভালো মানের সারও সহজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন কৃষিকাজ করলেও কৃষি বিভাগের কাছ থেকে কোনো সহায়তা পাননি।

রিংকন চৌধুরী বলেন, আগে সারের দাম ছিল ২৫ টাকা, এখন তা ৫০ থেকে ৫৫ টাকা। দুইবার কৃষি অফিসে যোগাযোগ করেও কোনো সুযোগ-সুবিধা পাননি বলে দাবি করেন তিনি।

 এখন পর্যন্ত এক মুঠো সারও পাননি উল্লেখ করে কৃষকদের জন্য সরকারি সহায়তা আরও বাড়ানোর দাবি জানান রিংকন। 

জ্যৈষ্ঠপুরার ব্রাহ্মণ বিলের কৃষক ইসমাইল হোসেন বাদশা দুই কানি বা ৮০ শতক জমিতে আমন ধানের চাষ করেছেন। এরই মধ্যে তার জমির ধান কাটা শেষ হয়েছে।

তিনি জানান, এ বছর মোটামুটি ভালো ফলন হয়েছে। প্রতি কানি জমিতে ৭০ থেকে ৮০ আড়ি ধান পাওয়ার আশা করছেন তিনি। সারের দাম ও শ্রমিকের খরচ কিছুটা বাড়লেও সব মিলিয়ে এবার খরচ পুষিয়ে যাবে বলে আশা করছেন এই কৃষক।

এ বছর উপজেলায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২০ হাজার ১০০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
-শাহানুর ইসলাম,  উপজেলা কৃষি কর্মকর্তা

একই এলাকার কৃষক ওসমান পাঁচ কানি বা দুই একর জমিতে স্থানীয় জাতের সাদা পাঞ্জা ধানের চাষ করেছেন।

তার ভাষ্য, এবার ধানের ফলন বেশ ভালো হয়েছে। পাঁচ কানি জমিতে চাষাবাদে প্রায় ৭৫ হাজার টাকা খরচ হয়েছে। ধান বিক্রি করে প্রায় এক লাখ টাকা পাওয়ার আশা করছেন তিনি।

ব্রাহ্মণ বিলের জমিতে পানি দ্রুত নেমে যাওয়ায় সাদা পাঞ্জা জাতের ধান চাষ করেছেন বলে জানান ওসমান।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোয়ালখালীতে ৪ হাজার ৭৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ধান-২২, ২৩, ৫২, ৮৭, ৯৫ ও ১০৩ জাত উল্লেখযোগ্য।

মাঠপর্যায়ের পর্যবেক্ষণে ব্রি ধান-৯৫ ও ১০৩ জাতের ফলন তুলনামূলক বেশি পাওয়া গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম জানিয়েছেন, এ বছর উপজেলায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২০ হাজার ১০০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

তিনি উল্লেখ করেন, উপজেলার কয়েকটি ইউনিয়নে আগাম আমনের আবাদ করা হয়েছিল। বিশেষ করে জ্যৈষ্ঠপুরা ও করলডেঙ্গা পাহাড়ের পাদদেশে ধান কাটা শুরু হয়েছে।

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে উপজেলায় পুরোদমে আমন ধান কাটা শুরু হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তা ইসলাম। তবে যেসব ইউনিয়নে দেরিতে ধান রোপণ করা হয়েছে, সেসব এলাকায় ধান কাটতে আরও ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

আমন ধানকৃষকজাতীয়চাষাবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা