Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মিরপুরে মেট্রো স্টেশন এক ঘণ্টা পর চালু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১৩:২২
শেয়ার করুন:
মিরপুরে মেট্রো স্টেশন এক ঘণ্টা পর চালু

বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বন্ধ রাখা হয় মিরপুর-১০ ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন। ছবি : আগামীর সময়

বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা মিরপুর-১০ ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন আবার চালু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশন দুটিতে ট্রেন থামা এবং যাত্রী ওঠানামা শুরু হয়েছে।

এর আগে আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ ও মিরপুর-১১ স্টেশনে ট্রেন থামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় স্টেশন দুটির সব প্রবেশপথ বন্ধ রাখা হয়। ফলে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারেননি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্টেশন দুটি সাময়িক বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল। তবে এ সময় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

আজ সকালে বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকরা আবারও মিরপুরের সড়কে অবস্থান নেন। সকাল ১০টার কিছু পর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

একপর্যায়ে আন্দোলনকারীরা মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত কাঠ ও বাঁশে আগুন ধরিয়ে দেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ থামে।

এর আগে গত রবিবারও পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় নিরাপত্তার কারণে কাজীপাড়া, মিরপুর-১০ ও পল্লবী মেট্রোরেল স্টেশনে দুই ঘণ্টার বেশি সময় ট্রেন থামানো বন্ধ রাখা হয়েছিল। ডিএমটিসিএল এ ধরনের ব্যবস্থাকে ‘স্টেশন স্কিপ’ বলে। এতে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকে, তবে নির্দিষ্ট স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ রাখা হয়।

রাজধানীজাতীয়পোশাক শ্রমিক আন্দোলনমেট্রোরেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা