মেট্রোরেলে ভ্রমণের সময় হেডফোন ছাড়া স্পিকারে জোরে জোরে গান শোনা বা ভিডিও দেখার অভ্যাস রয়েছে? সহযাত্রীদের বিরক্তির কারণ হলে এবার গুণতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। ভারতে কার্যকর হওয়া নতুন এক আইন অনুযায়ী, এই ধরনের নিয়মভঙ্গের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫০০ রুপি থেকে পাঁচ গুণ বাড়িয়ে সর্বোচ্চ আড়াই হাজার রুপি (প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি টাকা) করা হয়েছে।সম্প্রতি ‘মেট্রোরেলওয়ে (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আইন, ২০০২’ সংশোধন করে ‘জন বিশ্বাস (সংশোধনী) আইন, ২০২৬’ এর আওতায় এই জরিমানা বাড়ানো হয়েছে। নতুন...