মেট্রোরেলের নিচে ক্যামেরা আছে কি না, জানতে চান হাইকোর্ট
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল (এমআরটি-৬) লাইনের নিচে সতর্কীকরণ ক্যামেরা বসানো হয়েছে কি না এবং এ বিষয়ে সতর্কীকরণ টিমের কোনো কার্যক্রম রয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে সংশ্লিষ্টদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
জনস্বার্থে করা তিনটি রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুনসহ তিন আইনজীবী পৃথক তিনটি রিট আবেদন করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ।






