Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪
৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

বক্তব্য রাখছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান

সরাইল রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়নের অভিযানে চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৯১৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য, চোরাচালানপণ্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে বিভিন্ন ঘটনায় ২৮১ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিবি-৫২ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান।

ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত চারটি সেক্টরের অধীন। সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

বিজিবির তথ্যমতে, জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ১১টি পিস্তল, ৭টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান, ৪০ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে জব্দ করা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ হাজার ১৬৮ কেজি গাঁজা, ৫৮ হাজার বিদেশি মদ, ১৪ হাজার ৩০০ বিয়ার, ফেনসিডিল, স্কাফ সিরাপ, ৩ লাখ পিস বিভিন্ন যৌন উদ্দীপক ট্যাবলেট এবং ১৫১ লিটার চোলাই মদ। এসব ঘটনায় ২৮১ জনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

আরও পড়ুন

আজ ‘কৃষ্ণপুর গণহত্যা দিবস’, একসঙ্গে হত্যা করা হয় ১২৭ জনকে

১৮ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধেও অভিযান অব্যাহত রয়েছে। সরাইল রিজিয়নের ময়মনসিংহ ও সিলেট সেক্টরের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এ পর্যন্ত ১৫ হাজার ঘনফুট পাথর ও ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন দুর্যোগে মানবিক কার্যক্রমেও অংশ নিচ্ছে সরাইল রিজিয়নের অধীন ব্যাটালিয়নগুলো। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। দুর্গম এলাকায় প্রযুক্তির ব্যবহার করে ড্রোনের মাধ্যমে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

সীমান্তবর্তী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করছে বিজিবি। সিলেট সেক্টরের উদ্যোগে স্থানীয় নারী ও তরুণ-তরুণীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রীমঙ্গল সেক্টরের উদ্যোগে সীমান্তবর্তী এলাকার তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বৈধ পথে অর্থ উপার্জনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবির কর্মকর্তারা বলেছেন, এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা আরও জোরদার হচ্ছে।

বিজিবিসরাইল রিজিয়নবিজিবি অভিযান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা