সরাইল রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়নের অভিযানে চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৯১৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য, চোরাচালানপণ্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে বিভিন্ন ঘটনায় ২৮১ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিবি-৫২ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান।ব্রিফিংয়ে জানানো হয়,...