সরকার জনদুর্ভোগ দূর করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘নিজেদের দেওয়া ওয়াদা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার দ্বিচারিতা করছে। আস্থাহীনতার সংকট নিয়ে তারা ছয় মাস পার করেছে। এখন বিরোধী দলের লংমার্চে বাধা না দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে, তারা পরমতসহিষ্ণু এবং গণতন্ত্রের প্রতি আন্তরিক। লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি অনাস্থা আরও বাড়বে।’আজ সোমবার বিকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ৫...