Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩
গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এখন আমাদের স্লোগান ‘গ্যাস দে, বিদ্যুৎ দে’। আপনারা দিচ্ছেন না বলেই আমাদের এই লংমার্চ- এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার বিকেলে ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে বগুড়ার মাটিডালীতে ১১ দলীয় ঐক্যের পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

পথসভায় সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেছেন, আপনারা যদি জনগণের সঙ্গে প্রতারণা না করতেন তাহলে আমাদের লংমার্চের জন্য রাস্তায় নামতে হত না। আপনারা বলেছেন এক কোটি মানুষকে চাকরি দেবেন। কিন্তু এক কোটি মানুষকে চাঁদাবাজ বানিয়েছেন। দুর্নীতির রেইট বাড়িয়েছেন।

আমাদের নতুন কোনো স্লোগান নেই উল্লেখ করে ডা. শফিকুর বক্তব্য দেন, বলেছিলেন গ্যাস দেবেন, বিদ্যুৎ দেবেন। এখন যিনি মহামান্য রাষ্ট্রপতি তিনি তখন বিএনপির নেতৃত্ব দিয়েছেন মাঠে-ময়দানে। তখন তার স্লোগান ছিল গ্যাস দে, বিদ্যুৎ দে। এখন আমাদের স্লোগান গ্যাস দে, বিদ্যুৎ দে। আমাদের নতুন কোনো স্লোগান নেই। আপনারা দিচ্ছেন না বলেই আমাদের লং মার্চ।

দেশের মানুষের চাকরির প্রসঙ্গে জামায়াত আমির বললেন, আমাদের সন্তানদের চাকরির অধিকার কেড়ে নিয়েছেন আপনারা। আমাদের সন্তানরা চাকরির অধিকারের জন্য আন্দোলন করেছে। ১৪’শ প্রাণ দিয়েছে। আমরা আরেকবার প্রাণ দিতে প্রস্তুত। তবু এই বৈষম্য আমরা বরদাস্ত করব না।

আরও পড়ুন

নতুন পে-স্কেলে অঞ্চলভেদে কোন গ্রেডে বাড়িভাড়া কত?

১৯ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চের পথে বগুড়ার এই সভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান আরও বললেন, আমার কৃষক বন্ধু সার পায় না। ১৪’শ টাকার সার কিনতে হয় ২২’শ টাকায়। বিদ্যুৎ দিতে পারেন না, আবার ডাবল, ট্রিপল বিল তুলে দেন আমাদের হাতে।

পথসভায় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের এই লড়াই আমাদের মুক্তির লড়াই। আমরা শুধু সরকার পরিবর্তন চাইনি। আমরা বাংলাদেশের পরিবর্তনের চেয়েছি।

তিনি বলেন, আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আবার রাস্তায় নেমে আসতে হবে। সরকারের সংস্কার চেয়েছি। এই দুর্নীতির বিরুদ্ধে, এই চাঁদাবাজের বিরুদ্ধে, এই সালাউদ্দিনের বিরুদ্ধে, এই তারেক রহমানের বিরুদ্ধে আবার আমাদের রাস্তায় নেমে আসতে হবে।

এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ শুরু হয়। বিভিন্ন পথসভা শেষে লং মার্চের বহর বিকেল ৩ টার দিকে বগুড়ার মাটিডালী এলাকায় পৌঁছায়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা।

ডা. শফিকুরগ্যাসবগুড়ালংমার্চ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি