ডেঙ্গু থেকে সতর্ক হোন

গ্রাফিকস: আগামীর সময়
সাধারণত ডেঙ্গুর প্রকোপ দেখা যায় বর্ষার মৌসুমে এবং বর্ষার শেষে। বৃষ্টির পানিতে জমে থাকা জলাধারগুলো এডিস মশা জন্মানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। সাম্প্রতিক বছরগুলোতে অস্বাভাবিক আবহাওয়া, দীর্ঘ সময় ধরে উষ্ণ সময়কাল এবং অপরিকল্পিত নগরায়ণের জন্য ডেঙ্গু রোগ এখন আর বিশেষ মাস বা মৌসুমের রোগ নয়; বরং সারা বছরের রোগ হিসেবে আবির্ভূত হয়েছে।
ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ
· ১০১ থেকে ১০৪ ডিগ্রি পর্যন্ত জ্বর
· তীব্র মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা
· পেশি, হাড় ও জয়েন্টে প্রচণ্ড ব্যথা
· গায়ে বা ত্বকে লালচে ফুসকুড়ি
· বমি ভাব বা বমি হওয়া
জ্বর কমার সময় বা পরে নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে—
· পেটে তীব্র ব্যথা বা অস্বস্তি
· বারবার বমি বা বমির সঙ্গে রক্ত
· মাড়ি বা নাক দিয়ে রক্তপাত
· অতিরিক্ত দুর্বলতা, ক্লান্তি বা অস্থিরতা
· দ্রুত বা ভারী শ্বাস-প্রশ্বাস
প্রতিরোধে করণীয়
· ঘরের আশপাশে বা টবে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিন
· দিনে ও রাতে মশারি ব্যবহার করুন
· রোগীকে প্রচুর পানি, ডাবের পানি, ফলের রস ও ওরস্যালাইন দিন
· ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক (Aspirin বা Ibuprofen) খাওয়া যাবে না। শুধু প্যারাসিটামল খাওয়া নিরাপদ
লেখক: অধ্যাপক, শিশু বিভাগ আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর



