Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৫
বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

‘আমার ছেলেরে আমি কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’- ছেলে নিখোঁজের পর দিশেহারা হয়ে কথাটি ফেসবুকে লিখেছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা নাহিদ। বিভিন্ন স্থানে চলছিল তার খোঁজ। অনেকেই শিশুটির ফেরার আশায় ছিলেন। ২০ ঘণ্টা পর শিশুটির সন্ধান পাওয়া গেছে জঙ্গলে, তবে জীবিত নয়, মৃত হিসেবে।

গতকাল শুক্রবার বিকাল থেকে নিখোঁজ অপ্রতীমের (১৩) মরদেহ আজ শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি রাকিবুল ইসলাম বলেছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে বিনোদন পার্ক ‘ম্যাজিক প্যারাডাইস’ সংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকার জঙ্গলে পাওয়া গেছে অপ্রতীমের মরদেহ। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

কীভাবে অপ্রতীমের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

কুৃমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, কথাসাহিত্যিক নাহিদা বেগমের (নাহিদা নাহিদ) ছেলে অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ত।

পশ্চিম সানন্দা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়

বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ি এলাকার বাসা থেকে শুক্রবার বিকালে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল অপ্রতীম। মায়ের আইফোনটি নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়েছিল সে।

ছেলে নিখোঁজের পর নাহিদা নাহিদ ফেসবুকে লিখেছিলেন, ‘আমার ছেলেকে বিকাল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩ বছর, ক্লাস সেভেনে পড়ে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে এই পাঞ্জাবিটি ছিল। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি।’

আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে অপ্রতীমের বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পাশাপাশি নিখোঁজ শিশু উদ্ধারে পুলিশের জরুরি সতর্কতা ব্যবস্থা মুন অ্যালার্টেও বার্তা দেওয়া হয়েছিল।

আজ মুন অ্যালার্টের ফেসবুক পেজেও এক পোস্টে অপ্রতীমের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।


নিখোঁজকুমিল্লা বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে