গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন শিশুসহ পাঁচ নারী প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। গত ২ আগস্ট দুপুরে উপজেলার চাঁদপাড়া গ্রাম থেকে তারা নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলেও এখনো তাদের সন্ধান মেলেনি বলে স্বজনদের দাবি।নিখোঁজ ব্যক্তিরা হলেন—গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শান্তনা বেগম (৪৫), বড় মেয়ে জিনাত আকতার (২৫), জান্নাতুল মাওয়া আরশ (১২), সাজ্জাদুর রহমান সানি (৮) এবং আড়াই বছরের নাতনি হুজাইফা খাতুন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট বিকালে সাইফুল ইসলামের স্ত্রী, মেয়ে ও নাত...