Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গজারিয়া

নদীতে গোসলে ‎নেমে শিশু নিখোঁজ, উদ্ধার হয়নি ৩ ঘণ্টায়ও

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ২০:২৬
নদীতে গোসলে ‎নেমে শিশু নিখোঁজ, উদ্ধার হয়নি ৩ ঘণ্টায়ও

ছবি: আগামীর সময়

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে গোসল করতে নেমে আবুবকর সিদ্দিক রাফি (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টা অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।

গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক মো. ফিরোজ ভূঁইয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্যের ডুবুরি দল শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীতে অনুসন্ধান চালায়। তবে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রয়োজনে রবিবার সকাল থেকে আবারও অনুসন্ধান অভিযান চালানো হবে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে সমবয়সীদের সঙ্গে মধ্য ভাটেরচর এলাকার মেঘনা নদীর কাজলী শাখায় গোসল করতে নামে রাফি। এ সময় নদীর প্রবল স্রোতে সে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আরও পড়ুন

‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

১৭ অক্টোবর ২০২৬

ফায়ার সার্ভিসের ব্যবস্থাপক ফিরোজ ভূঁইয়া জানান, সেখানে নদীর স্রোত প্রবল হওয়ায় শিশুটিকে উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম জটিল হয়ে পড়েছে।

নিখোঁজ রাফি যশোর জেলার কালিয়া থানার নড়াগাতী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে গজারিয়ার ভাটেরচর গ্রামের জৈনজ আক্তার হোসেনের বাড়িতে ভাড়া থাকত তারা।

গজারিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুজ্জামান শনিবার রাত ৮টায় আগামীর সময়কে বলেন, নদীতে নেমে শিশু নিখোঁজের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে এ ঘটনায় কেউ লিখিতভাবে থানায় অভিযোগ করেননি।

গজারিয়াগোসলনিখোঁজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’