এক স্বজনের জানাজা থেকে ফিরছিলেন তারা,
পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে এখন তাদেরই জানাজা হচ্ছে।
আজ শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দী
এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হন প্রাইভেট
কার আরোহী এই চারজন।
নিহতরা হলেন- বজলুর রহমান (৬০), স্ত্রী শামীমা
আক্তার (৪৫), জনেমা বেগম এবং গাড়িটির চালক সোহেল। এ ঘটনায় আহত হয়েছেন সাবিহা চৌধুরী (৪৩) নামে এক নারী।
পুলিশ জানিয়েছে, বজলুর রহমান তার ভাগ্নে
লিমনের জানাজা শেষে চাঁদপুর সদর থেকে
প্রাইভেট কারে ঢাক...