Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গজারিয়ায় আমনের বাম্পার ফলন, খুশি কৃষক

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৩১
শেয়ার করুন:
গজারিয়ায় আমনের বাম্পার ফলন, খুশি কৃষক

বাউশিয়া টেংগারচর চকে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক। ছবি: আগামীর সময়

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাঠজুড়ে পাকা আমন ধানের সোনালি আভা। কোথাও কাস্তে হাতে ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও শুকানোর কাজ। ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ায় খুশি তারা। ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও মৌসুমি শ্রমিকেরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। বাউশিয়া ও টেংগারচরসহ বিভিন্ন এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত নারী শ্রমিকেরা। পোড়াচক বাউশিয়া কান্দা ও টেংগারচর এলাকায় দল বেঁধে ধান কাটছেন তারা। আগে গরু দিয়ে ধান মাড়াইয়ের প্রচলন থাকলেও এখন সেই দৃশ্য অনেকটাই কমে গেছে।

কৃষকেরা জানান, এলাকায় কৃষি শ্রমিকের সংকট থাকায় ধান বোনা, কাটা ও আলু রোপণের মৌসুমে অন্য জেলা থেকে নারী শ্রমিকেরা কাজ করতে আসেন। তাদের সরব উপস্থিতি দেখা যায় বিভিন্ন কৃষি জমিতে।

বাউশিয়া এলাকায় বাবুল মিয়ার জমিতে ধান কাটার সময় কথা হয় শ্রমিক আসমা বেগম ও পারুল আক্তারের সঙ্গে। তারা জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধান কাটা ও পাশের খলায় মাড়াইয়ের কাজ করেন। এ জন্য জনপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা মজুরি পান। অনেক গৃহস্থ কাজের পাশাপাশি শ্রমিকদের জন্য বিস্কুট, মুড়ি ও পানির ব্যবস্থা করেন।

পারুল আক্তারের নেতৃত্বে আটজনের একটি দল ওই জমিতে ধান কাটছিল। তিনি জানান, তারা কিশোরগঞ্জের ভৈরব থেকে ৫০ জনের একটি দল নিয়ে এসেছেন। ভাটেরচর এলাকার বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে থাকেন তারা। ধান কাটা ও সংগ্রহের মৌসুম শেষ হলে আলু রোপণের কাজে ব্যস্ত হয়ে পড়বেন।

টেংগারচর এলাকায় ধান কাটার কাজে ব্যস্ত কৃষক হেদায়েত উল্লাহ, আমানউল্লাহ ও বজলু মিয়া জানান, প্রতি বিঘা (৩৬ শতাংশ) জমিতে রোপা আমন চাষে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়। অনুকূল আবহাওয়ার কারণে এবার প্রতি বিঘায় ১৪ থেকে ১৮ মণ ধান উৎপাদিত হয়েছে। তারা প্রতি মণ ধান ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করছেন বলে জানিয়েছেন। ভালো ফলন ও দাম পাওয়ায় এবার লাভের মুখ দেখছেন।

আরও পড়ুন

আমনের ভরা মৌসুমে চালের দাম না কমে উল্টো বাড়ছে

১৭ নভেম্বর ২০২৬

ভবেরচর ইউনিয়নের কৃষক শফিক ঢালী জানিয়েছেন, কৃষি প্রণোদনার বীজ হিসেবে পাওয়া ব্রি-৯৫ জাতের ধান চাষ করে তিনি প্রতি বিঘায় ১৮ মণ ফলন পেয়েছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় প্রতি বিঘা জমিতে বোনা আমন চাষ করে পাঁচ থেকে সাত মণ ধান পাওয়া যেত। বর্তমানে ব্রি-৯৫ ও ব্রি-১০৩ জাতের রোপা আমনে ফলন বেড়ে প্রায় তিন গুণ হয়েছে। এ ছাড়া ব্রি-৭৫, ব্রি-১১, ব্রি-৯৩ এবং বিনা-১৭, বিনা-১১, বিনা-২০, বিনা-২২ ও বিনা-২৬ জাতের ধানও চাষ করছেন কৃষকেরা। ধান বিক্রির পাশাপাশি প্রতি বিঘা জমির খড় বিক্রি করেও সাত থেকে আট হাজার টাকা পাওয়া যায়।

গজারিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শতাধিক হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের ফসল উৎপাদনসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে আমন ধানের উৎপাদন ছিল ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪৫০ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৯৮০ মেট্রিক টনে। এক বছরের ব্যবধানে উৎপাদন বেড়েছে ৮ লাখ ৪৪ হাজার ৫৩০ মেট্রিক টন।

এদিকে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারা দেশ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত বিন সিদ্দিক জানিয়েছেন, কৃষকদের নিয়মিত কৃষি পরামর্শ দিয়ে আসছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।

মুন্সিগঞ্জগজারিয়াআমন ধানকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি