Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আমনের ভরা মৌসুমে চালের দাম না কমে উল্টো বাড়ছে

  • উদ্বৃত্ত উৎপাদনেও উত্তরাঞ্চলে চালের দাম বৃদ্ধি
  • মিলমালিক-মজুদদার সিন্ডিকেটে চালের বাজার নিয়ন্ত্রণ
স্বপন চৌধুরী, রংপুর
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪
শেয়ার করুন:
আমনের ভরা মৌসুমে চালের দাম না কমে উল্টো বাড়ছে

গ্রাফিকস: আগামীর সময়

নিজেদের প্রয়োজন মিটিয়ে দেশের প্রধান খাদ্যভাণ্ডার রংপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় প্রতি বছর অর্ধ লাখ টন খাদ্যশস্য উদ্বৃত্ত থাকে। এরপরও এই অঞ্চলে চালের দাম বেড়েই চলেছে। ফলে বাড়তি উৎপাদনেও চালের দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, হাতেগোনা কিছু অটো রাইসমিল মালিক ও মজুদদার সিন্ডিকেট করে চালের বাজার নিয়ন্ত্রণ করছেন। এ ছাড়া যারা ভারতসহ অন্য দেশ থেকে চাল আমদানি করেছেন, তারা ওই চাল গুদামজাত করে রেখেছেন। সামনে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হলে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর পরিকল্পনা রয়েছে মিলমালিকদের।

তাদের দাবি, বর্তমানে বাজারে যে চাল পাওয়া যাচ্ছে, তা গত বোরো মৌসুমের ধানের। চলতি আমন মৌসুমের ধানের চাল পেতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

রংপুর অঞ্চলের প্রধান ফসল রোপা আমন ধান ঘরে ওঠা শুরু হলেও স্বস্তি নেই কৃষকদের। উৎপাদন খরচ অনুযায়ী ধানের দাম মিলছে না, উপরন্তু নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের পাশাপাশি বেড়েছে চালের দামও। এ অবস্থায় ফিকে হয়ে গেছে তাদের নতুন ধান কাটা-মাড়াই ও ঘরে ঘরে নবান্ন উৎসবের আনন্দ। তবে পরিসংখ্যান বলছে, ১০ বছর আগের তুলনায় বর্তমানে রংপুর অঞ্চলে (রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট ও নীলফামারী জেলা) ছয় লাখ টন চাল বেশি উৎপাদন হচ্ছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ২০১৬ সালে শুধু রংপুর অঞ্চলে ৫ লাখ ৮৫ হাজার ৬১৩ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল ১৪ লাখ টন চাল। এ বছর আমন চাষ হয়েছে ৬ লাখ ২১ হাজার ৫৫০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ লাখ ১ হাজার ৩৯১ টন চাল।

আমনের এই ভরা মৌসুমে চালের দাম কমার কথা, কিন্তু উল্টো বেড়েছে। রংপুর অঞ্চলে গত এক সপ্তাহে চালের দাম পাইকারি বাজারে কেজিপ্রতি ১-২ টাকা, আর খুচরা বাজারে ৩-৪ টাকা বেড়েছে। উত্তরাঞ্চলে মিলগেট থেকে খুচরা বাজারে প্রতি কেজি চালের দামের পার্থক্য এখন ৬ টাকা। সরকারিভাবে ধান-চাল কেনা শুরু হলে সামনে দাম আরও বাড়বে বলে জানিয়েছেন মিলমালিকরা।

রংপুরের সর্ববৃহৎ চালের মোকাম মাহিগঞ্জ বাজারসহ বিভিন্ন চালবাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বর্ণা (মোটা) চাল পাইকারি ৪৫-৪৬, খুচরা ৫০-৫২, স্বর্ণা (চিকন) পাইকারি ৪৮, খুচরা ৫২-৫৫, ব্রি ধান-২৮ পাইকারি ৫৬-৫৭, খুচরা ৬০-৬৫, ব্রি ধান-২৯ পাইকারি ৫২, খুচরা ৫৫-৬০, জিরাশাইল পাইকারি ৫৫, খুচরা ৬০, মিনিকেট পাইকারি ৭৬, খুচরা প্রকারভেদে ৮০-৮৮, নাজিরশাইল পাইকারি ৮২,  খুচরা ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ধানের ভরা মৌসুমে হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। সিটি বাজারে চাল কিনতে আসা জুম্মাপাড়া এলাকার রিকশাচালক সোনা মিয়া বলছিলেন, ‘আমাদের আয় বাড়েনি, চালের দাম বাড়ছেই। ধানের মৌসুমে চালের দাম বাড়ায় তিন বেলা আগের মতো খেতে পাচ্ছি না।’

খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, মূল্যবৃদ্ধির নেপথ্যের ‘কারিগর’ অটো রাইসমিল মালিকরা। তারা বলছেন, মুষ্টিমেয় কয়েকটি অটো রাইসমিল মালিক ও মজুদদারদের ইচ্ছেমতো দাম নির্ধারণের কারণে সব ধরনের চালের দাম বেড়েছে।

আমন ধানচালের দামমিলমালিকমজুদদারসিন্ডিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহিগঞ্জের চালের আড়তদার মাসুম মিয়া জানালেন, এখনো গত বোরো মৌসুমের চাল বিক্রি হচ্ছে। চলতি আমন মৌসুমের ধানের চাল পেতে আরও দু-এক দিন সময় লাগবে। চালকল মালিক মাসুদ চৌধুরী বললেন, মিল থেকে খুচরা পর্যায়ে দামের খুব একটা পার্থক্য নেই। সরকার ধান-চাল কেনা শুরু করলে চালের দাম আরও বাড়বে।

    নাম প্রকাশ না করার শর্তে রংপুরের একজন চালকল মালিক জানিয়েছেন, নানা সংকটে কৃষকদের ধান কাটার পরপরই বিক্রি করতে হয়। আর এই সুযোগটি নেন বড় মিলমালিকরা। মৌসুমের শুরুতে কম দামে ধান কিনে তারা মজুদ করেন। তবে সুযোগ গ্রহণে দক্ষিণাঞ্চলের বড় ব্যবসায়ীদের নিয়োগ করা লোকজন এই অঞ্চলের কৃষকদের ধান কিনে নেন। মজুদের বড় অংশ তাদের কবজায় থাকায় বাজার নিয়ন্ত্রণ করেন তারা। এদিকে, সরকার এ বছর আমন ধানের দাম গত বছরের তুলনায় কেজি প্রতি ১ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করেছে। অন্যদিকে, আগের বছরের চেয়ে চালের দাম প্রতি কেজি ১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলামের ভাষ্য, এ বছরও ধানের ভালো ফলন হয়েছে। উৎপাদন বাড়লে দাম কমবে— এটাই স্বাভাবিক। কিন্তু চালের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। ধান কাটা-মাড়াইয়ের মৌসুমে চালের দাম বৃদ্ধির বিষয়টি মেনে নেওয়া যায় না। এজন্য বাজার মনিটরিং জোরদার করা উচিত বলেও মনে করেন তিনি।