আগামী নির্বাচন সুষ্ঠু হোক, এটা বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারার পর বিএনপি নতুন স্বৈরাচার হয়ে উঠছে। বিএনপি এখন শিশু সরকার সেজেছে, আর শিশুকে শাসন করতে হয়।আজ সোমবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জে সাংগঠনিক অগ্রগতি ও স্থানীয় নির্বাচন নিয়ে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।দেশে দমন-পীড়ন...