Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘আওয়ামী আমলে ভোট দেওয়া যেত না, এখন ভোট দিলেও কাজ হয় না’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩১
শেয়ার করুন:
‘আওয়ামী আমলে ভোট দেওয়া যেত না, এখন ভোট দিলেও কাজ হয় না’

মুন্সিগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

আওয়ামী আমলে ভোট দেওয়া যেত না, আর এখন ভোট দিলেও কাজ হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘গণভোট জয় হওয়ার পরও কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। বিচার বিভাগ সম্পূর্ণ করাপটেড। নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়েছে। পরবর্তী সময়ে ক্ষমতায় যাওয়ার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার মানে না।’

নুরুল ইসলাম সাদ্দাম বললেন, ‘আওয়ামী লীগ জুলুমের কারণে শাস্তি পেয়েছে। পাতি নেতা থেকে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। এখন আবার হুমকি দেয় ডিসেম্বরে দেশে আসবে। আমরা বলি, আসো। আমরা অপেক্ষা করছি তোমাদের জন্য। সহস্রাধিক মানুষকে তোমরা হত্যা করেছ। এগুলোর কি বিচার হবে না?’

জুলাই সনদ অনুযায়ী বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে সংস্কার না হওয়ায় বর্তমান সরকারের সমালোচনা করেন শিবির সভাপতি। বললেন, ‘বর্তমান মেধাবীরাই আগামী দিনের নেতা। তাই জাতি গঠনে তাদের এগিয়ে আসতে হবে।’

জেলা ছাত্রশিবিরের আয়োজনে মিরকাদিমের দরগাহবাড়ি এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাড়ে ৩ শতাধিক জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএস আব্দুল আলিম আরিফ।

মুন্সিগঞ্জছাত্রশিবিরআওয়ামী লীগসরকারভোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা