মুন্সিগঞ্জে পানিতে ডুবে জমজ ভাই-বোনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
মুন্সিগঞ্জের সিরাজদীখানে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে জমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর একটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
মৃত শিশুদের নাম তানিসা (৮) ও রায়হান (৮)। তারা ডেমরার ঠুলঠুলীয়া গ্রামের কুয়েত প্রবাসী মো. শরিফের সন্তান।
শিশুদের নানা আবুল কাশেম বলেন, দুদিন আগে মেয়ে তানজিলা তার তিন সন্তান নিয়ে আমার বাসায় বেড়াতে আসে। দুপুরে আমি নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে যাই। তখন তারা দুইজন বাড়িতে খেলা করছিল। কিন্তু ফিরে এসে শুনি বাসার পাশে পুকুরে ডুবে দুজনই মারা গেছে।
খেলাধুলা করতে করতে একজন পানিতে পড়ে যায়। পরে আরেকজন তাকে ধরতে গিয়ে সেও ডুবে যায়। স্থানীয়রা এই দৃশ্য দেখতে পেয়ে শিশুদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢামেকের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাড়ির এসআই মো সেলিম হোসেন বলেন, মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



