Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাজিরা দেন এক অফিসে, কাজ করেন অন্য অফিসে

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৮
হাজিরা দেন এক অফিসে, কাজ করেন অন্য অফিসে

ইউনিয়ন ভূমি অফিসে কাজ করছেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহায়ক আলী হোসেন। ছবি: আগামীর সময়

হাজিরা খাতায় স্বাক্ষর করেন নিয়মিত। কিন্তু উপস্থিতি নেই নির্ধারিত কর্মস্থলে। স্বাক্ষর করেই চলে যান অন্য ভূমি অফিসে। এভাবেই প্রায় দুই বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের ভূমি অফিসের এক কর্মচারী। তার বিরুদ্ধে নামজারি করিয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

ওই কর্মচারীর নাম আলী হোসেন। তিনি সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহায়ক।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের হাজিরা খাতায় আলী হোসেনের নিয়মিত স্বাক্ষর রয়েছে। তবে কার্যালয়ে তার উপস্থিতি পাওয়া যায়নি। পরে লতব্দী ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তার উপস্থিতি পাওয়া যায়। সেখানে তিনি উপসহকারী ভূমি কর্মকর্তার (নায়েব) অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই বছর ধরে আলী হোসেন লতব্দী ইউনিয়ন ভূমি অফিসে নায়েবের অফিস সহকারী হিসেবে কাজ করছেন। এর আগে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে পদায়ন করা হয়। তবে পদায়নের পরও তিনি নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন না করে ইউনিয়ন ভূমি অফিসে কাজ করছেন।

নির্ধারিত কর্মস্থল ছেড়ে অন্য কার্যালয়ে দায়িত্ব পালনের বিষয়টি প্রশাসনিকভাবে কতটা নিয়মসম্মত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তার পদায়ন ও দায়িত্ব পালনের আদেশ, হাজিরা খাতা এবং গত দুই বছরের উপস্থিতির তথ্য যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

রাজাপুরে বিভাগীয় কমিশনারের পরিদর্শনে ভূমি কর্মকর্তা বরখাস্ত

০৮ সেপ্টেম্বর ২০২৬

এ ছাড়া আলী হোসেনের বিরুদ্ধে নামজারি করিয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় মোহাম্মদ আলী। তার অভিযোগ, আলী হোসেন প্রায় ১০ থেকে ১১ বছর ধরে এই ভূমি অফিসে কর্মরত। দীর্ঘদিন ধরে এলাকায় থাকায় তার পরিচিতিও বেড়েছে। এই পরিচিতির সুযোগ নিয়ে তিনি নামজারিসহ বিভিন্ন কাজ চুক্তির মাধ্যমে করে থাকেন।

মোহাম্মদ আলীর অভিযোগ, নামজারির জন্য নির্দিষ্ট কোনো টাকা নেওয়া হয় না। কাজ অনুযায়ী কারও কাছ থেকে ৮ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে মোবাইল ফোনে আলী হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘আমি একটু ব্যস্ত আছি। আমি আপনার সঙ্গে এ বিষয়ে পরে কথা বলছি।’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাকে একাধিকবার কল করা হলেও তিনি আর রিসিভ করেননি।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ আগামীর সময়কে জানিয়েছেন, বিষয়টি তিনি আগে জানতেন না। পদায়নের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে খোঁজ নিয়ে জানানো হবে। নামজারির অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনিয়মভূমি অফিসমুন্সিগঞ্জসিরাজদিখান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!