ধলেশ্বরীতে ছাত্রলীগের কর্মসূচি ঘিরে ৩৭ জন আটক

আটকরা
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে সন্দেহভাজন ৩৭ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের মোল্লাচর সংলগ্ন নদীতীর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের পরিকল্পনা করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে নদীতীরে অবস্থান নেয় পুলিশ। এ সময় ট্রলারযোগে দলবদ্ধভাবে আসা কয়েকজনকে আটক করা হয়। পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অন্যদের ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, এর আগে ওই স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি পালনের ঘটনা ঘটেছিল। সেখানে আবারও একইভাবে কর্মসূচি পালনের তথ্য ছিল পুলিশের কাছে। সব মিলিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।



