Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩২
শেয়ার করুন:
অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল

অনন্ত জলিল

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পাঠানো আইনি নোটিশ এবং ৯২ কোটি ২৯ লাখ টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা নিয়ে দেশজুড়ে চলা আলোচনার মধ্যে অবশেষে নীরবতা ভেঙেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও সফল ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়ে পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

এর আগে ব্যাংকের পাঠানো নোটিশ থেকে জানা যায়, এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গের অভিযোগে অনন্ত জলিল ও তার স্ত্রী খাদিজা পারভীনকে এই আইনি নোটিশ পাঠানো হয়।

নির্দিষ্ট সময়ে কিস্তি পরিশোধ না করায় ৯২ কোটি ২৯ লাখ টাকার চেক জমা দেওয়ার পর পর্যাপ্ত তহবিল না থাকায় তা ডিজঅনার বা প্রত্যাখ্যাত হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

এমন পরিস্থিতিতে নিজের ফেসবুক পেজে মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে একটি পোস্ট দেন অনন্ত জলিল। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি লেখেন, ‘ইয়্যা-কা না'বুদু ওয়া ইয়্যা-কা নাস্তা'ঈন’ (আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।)

পাশাপাশি তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল’ (আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।)

আরও পড়ুন

পোর্টফোলিও বানাতে ধার নেন ১০ হাজার রুপি, এখন ৫০০ কোটির মালিক এই নায়িকা

১৩ নভেম্বর ২০২৬

পোস্টে নিজের শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনন্ত জলিল লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

অন্যদিকে, যারা বিষয়টি নিয়ে বিভিন্ন নেতিবাচক ট্রল বা টিআরপি পাওয়ার আশায় অপপ্রচার চালিয়েছেন, তাদের উদ্দেশে তিনি লেখেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন। আমিন।’

এর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে দেওয়া নোটিশে জানানো হয়েছিল, আগামী ৩০ দিনের মধ্যে ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে টাকা না দিলে আইনি মামলাসহ যাবতীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এর সব খরচ ঋণগ্রহীতাদেরই বহন করতে হবে।

এছাড়া নোটিশে আরও অভিযোগ করা হয় যে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল ও ব্যবস্থাপনা পরিচালক খাদিজা পারভীন এর আগে ফোনে ও সরাসরি একাধিকবার বকেয়া টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি।

ব্যবসায়িক এই সংকট ও আইনি নোটিশের প্রেক্ষাপটে অনন্ত জলিলের এই আত্মবিশ্বাসী ও সংযত বার্তাটি তার অনুসারীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনন্ত জলিলঅভিনেতাঢাকাই চলচ্চিত্রব্যাংক ঋণনোটিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার