Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

পোর্টফোলিও বানাতে ধার নেন ১০ হাজার রুপি, এখন ৫০০ কোটির মালিক এই নায়িকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৭
শেয়ার করুন:
পোর্টফোলিও বানাতে ধার নেন ১০ হাজার রুপি, এখন ৫০০ কোটির মালিক এই নায়িকা

দীপিকা পাড়ুকোন

বলিউডের সফল ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় প্রথমসারিতেই উঠে আসে দীপিকা পাড়ুকোনের নাম। একের পর এক ব্লকবাস্টার সিনেমা, আন্তর্জাতিক খ্যাতি এবং নিখুঁত অভিনয় দিয়ে তিনি আজ কোটি কোটি অনুরাগীর হৃদয়ে রাজত্ব করছেন।

তবে আজকের এই বর্ণাঢ্য সাফল্যের চূড়ায় পৌঁছানোর পথটি এতটাও সহজ ছিল না। অভিনয়জগতে পা রাখার ঠিক শুরুতে পোর্টফোলিও তৈরির জন্য নিজের মায়ের কাছে মাত্র ১০ হাজার রুপি ধার করতে হয়েছিল তাকে।

সম্প্রতি অভিনেত্রীর পুরোনো একটি মার্কিন সাক্ষাৎকারের সেই অজানা গল্পই ফের নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের ঘরে জন্ম নেওয়া দীপিকা ছোটবেলা থেকেই খেলাধুলোর এক মনোরম পরিবেশে বড় হয়েছেন। স্বাভাবিকভাবেই সকলের প্রত্যাশা ছিল তিনি হয়তো বাবার পথ অনুসরণ করে খেলায় নামবেন।

কিন্তু শৈশব থেকেই রুপালি পর্দার প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতেন দীপিকা। মাত্র ১৬ বছর বয়সেই তিনি নিজের মনের কথা স্পষ্টভাবে বুঝে নিয়েছিলেন, তিনি অভিনেত্রী হতে চান।

মার্কিন জনপ্রিয় টক শো ‘দ্য এলেন ডিজেনারেস শো’-তে নিজের হলিউডের প্রথম সিনেমা ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’-এর প্রচারে গিয়ে নিজের শুরুর দিনগুলোর গল্প শেয়ার করেছিলেন তিনি।

দীপিকা জানান, তার বাবা প্রকাশ পাড়ুকোন পেশাদার ব্যাডমিন্টন খেললেও তিনি বা তার পরিবার কখনোই নিজেদের স্বপ্ন বা পছন্দ জোর করে মেয়ের ওপর চাপিয়ে দেননি। বরং বাবা সব সময়ই চেয়েছেন দীপিকা যেন নিজের মনের কথা শুনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

১২ নভেম্বর ২০২৬

অভিনয় জগতে পা রাখতে গেলে যে প্রাথমিক প্রস্তুতি এবং একটি প্রফেশনাল পোর্টফোলিও শুটের প্রয়োজন হয়, তা ভালোমতোই জানতেন তরুণী দীপিকা। কিন্তু সেই সময় সেই খরচ বহন করার মতো নিজস্ব সামর্থ্য ছিল না। আর তাই তো মায়ের কাছে গিয়ে নিজের প্রয়োজনের কথা প্রকাশ করেছিলেন তিনি।


সেদিনের স্মৃতিচারণ করে দীপিকা জানান, তিনি মাকে বলেছিলেন, ‘আমি কি তোমার কাছ থেকে ১০ হাজার রুপি ধার নিতে পারি? আমার একটি পোর্টফোলিও শুট করানোর জন্য টাকাটা প্রয়োজন।’

শুধু টাকা ধার চাওয়াই নয়, মায়ের কাছে সেদিন এক অদ্ভুত আত্মবিশ্বাসের সঙ্গে একটি বড় প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। মাকে কথা দিয়েছিলেন, একদিন তিনি বাবা-মাকে গর্বিত করবেন এবং ধার নেওয়া এই টাকা সুদসহ সঠিক সময়ে ফিরিয়ে দেবেন।

মায়ের কাছ থেকে ধার নেওয়া সেই ১০ হাজার রুপি দিয়ে তৈরি হওয়া পোর্টফোলিওই ধীরে ধীরে তার ভাগ্য বদলে দেয়। এরপর ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। আর প্রথম সিনেমাতেই করেন বাজিমাত।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ‘রাম-লীলা’, ‘পিকু’, ‘পদ্মাবত’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে শুরু করে পরবর্তীতে ‘পাঠান’, ‘জওয়ান’ কিংবা সায়েন্স ফিকশন ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ প্রতিটি সিনেমাতেই নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

খুব শীঘ্রই সিদ্ধার্থ আনন্দের আসন্ন সিনেমা ‘কিং’-এ আবারও শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে তাকে।


দীপিকা পাড়ুকোনবলিউড সেলেব আপডেটবলিউড অভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার