Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গজারিয়ায় ৯০০ জেলে পরিবার পাচ্ছে ২৫ কেজি করে ভিজিএফের চাল

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৮:৪৬
গজারিয়ায় ৯০০ জেলে পরিবার পাচ্ছে ২৫ কেজি করে ভিজিএফের চাল

ছবি: আগামীর সময়

ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৯০০ জেলে পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইমামপুর ইউনিয়নের ১৮০ জেলে পরিবারের মধ্যে জনপ্রতি নয়, প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

গজারিয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সামাদ জানান, ইমামপুর ইউনিয়নের ১৮০ জেলে পরিবারের মধ্যে ২৫ কেজি করে চাল বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে বালুয়াকান্দী ইউনিয়নের ৮০ জেলে পরিবারের মধ্যেও চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে চলতি সপ্তাহে উপজেলার আটটি ইউনিয়নের ৯০০ জেলে পরিবারের মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

মৎস্য কার্যালয় সূত্র জানায়, গজারিয়া উপজেলায় নিবন্ধিত জেলে পরিবারের সংখ্যা ২ হাজার ৭২। এর মধ্যে ইলিশ মাছ আহরণের সঙ্গে জড়িত ৯০০ পরিবারকে নিষেধাজ্ঞার সময়ে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

পর্দায় বড় চরিত্র, বাস্তবে মাটির মানুষ ছিলেন নানা পাটেকর

০৮ অক্টোবর ২০২৬

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য কামরুজ্জামান রতন নিষেধাজ্ঞার সময়ে নদীতে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে না নামার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে কোস্টগার্ড, নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষেধাজ্ঞা বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

এর আগে উপজেলা প্রশাসনের কার্যালয়ের তৃতীয় তলায় সংসদ সদস্যের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন কামরুজ্জামান রতন। এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন বিকেলে বাউশিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দাসকান্দী বাজারসংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সংসদ সদস্য কামরুজ্জামান রতন। সেখানে স্থানীয় ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক প্রণোদনা দেওয়া হয়।

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন ব্যক্তির মধ্যে হুইল চেয়ার, ১৮ জনের মধ্যে সেলাই মেশিন এবং একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও দুটি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসামগ্রী ও আসবাব বিতরণ করা হয়।

গজারিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট