Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

পর্দায় বড় চরিত্র, বাস্তবে মাটির মানুষ ছিলেন নানা পাটেকর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৮:৩৫
পর্দায় বড় চরিত্র, বাস্তবে মাটির মানুষ ছিলেন নানা পাটেকর

ভারতীয় চলচ্চিত্রে এমন কিছু অভিনেতা থাকেন, যাদের পরিচয় শুধু তারকা দিয়ে শেষ করা যায় না। অভিনয়ের গভীরতা, সংলাপ বলার নিজস্ব ভঙ্গি আর চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার অসাধারণ ক্ষমতা দিয়ে তারা হয়ে ওঠেন সিনেমারই এক অবিচ্ছেদ্য অংশ। নানা পাটেকর ছিলেন তেমনই একজন। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে নায়ক, খলনায়ক, পুলিশ কর্মকর্তা, গ্যাংস্টার থেকে শুরু করে সাধারণ মানুষের চরিত্রেও নিজের স্বাতন্ত্র্যের ছাপ রেখেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ৭৫ বছর বয়সে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এই বর্ষীয়ান অভিনেতা। গোয়ার ডোনা পাওলার বাড়িতে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। পরে মণিপাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।

বিশ্বনাথ পাটেকর নাম নিয়ে জন্ম নেওয়া নানা পাটেকরের অভিনয়জীবনের শুরু মারাঠি থিয়েটারে। পরে চলচ্চিত্রে এসে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। ১৯৭০-এর দশকের শেষদিকে সিনেমায় অভিষেকের পর আশির দশকে তার অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে।

‘পারিন্দা’, ‘প্রহার’, ‘ক্রান্তিবীর’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘অব তক ছাপ্পান’, ‘অপহরণ’সহ একাধিক সিনেমায় নানা পাটেকরের অভিনয় তাকে আলাদা উচ্চতায় নিয়ে যায়। একই সঙ্গে ‘ওয়েলকাম’-এর উদয় শেঠি চরিত্রে তার হাস্যরসাত্মক অভিনয় প্রমাণ করে, গুরুগম্ভীর চরিত্রের বাইরেও তিনি সমান দক্ষ।

আরও পড়ুন

পুনের ফার্মহাউসেই হবে নানা পাটেকরের শেষকৃত্য

০৮ অক্টোবর ২০২৬

তবে নানা পাটেকরের বিশেষত্ব শুধু অভিনয়ে সীমাবদ্ধ ছিল না। পর্দার বাইরে সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক, সরল জীবনযাপন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতাও তাকে অন্যদের থেকে আলাদা করেছে। খরা ও কৃষকদের সংকটের সময় মহারাষ্ট্রের গ্রামীণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তিনি পরিচিত ছিলেন।

তার জীবনযাপন নিয়েও বরাবরই ছিল সরলতার ছাপ। এক পুরনো কথোপকথনে নানা পাটেকর জানিয়েছিলেন, তিনি নিজেকে কখনো চলচ্চিত্রশিল্পের প্রচলিত জীবনযাত্রার অংশ মনে করেননি। শুটিং শেষ করে নিজের সাধারণ জীবনে ফিরে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন তিনি। গ্রাম, প্রকৃতি ও সীমিত চাহিদার জীবন তার কাছে ছিল অনেক বেশি স্বস্তির।

অমিতাভ বচ্চনের সঙ্গে এক পুরনো অনুষ্ঠানের কথোপকথনেও নানা পাটেকর বলেছিলেন, তিনি নিজেকে মূলত একজন গ্রামের মানুষ হিসেবেই ভাবেন। চলচ্চিত্রে কাজ করলেও সেই পরিচয় থেকে কখনো নিজেকে আলাদা করেননি।

অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন নানা পাটেকর। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও কাজ করেছেন তিনি।

আরও পড়ুন

নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

০৮ অক্টোবর ২০২৬

নানা পাটেকরের অভিনয়ের সবচেয়ে বড় শক্তি ছিল তার স্বাভাবিকতা। পর্দায় তিনি কখনো শুধু সংলাপ বলতেন না, বরং চরিত্রের আবেগকে নিজের মধ্যে ধারণ করতেন। তার কণ্ঠ, চোখের অভিব্যক্তি ও সংলাপ পরিবেশনের তীব্রতা তাকে সমসাময়িক অনেক অভিনেতার চেয়ে আলাদা পরিচয় এনে দিয়েছিল। সহশিল্পী অক্ষয় কুমারও তার অভিনয়ের স্বাতন্ত্র্য ও সত্যনিষ্ঠার প্রশংসা করেছেন।

৭৫ বছরের জীবনে নানা পাটেকর তাই শুধু অসংখ্য স্মরণীয় চরিত্র রেখে যাননি, রেখে গেছেন একজন শিল্পীর নিজস্ব জীবনদর্শনেরও উদাহরণ। পর্দায় তিনি ছিলেন তীব্র, শক্তিশালী ও বহুমাত্রিক। আর পর্দার বাইরে থেকেছেন অনেকটাই সাধারণ, মাটির কাছাকাছি একজন মানুষ। তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র হারাল এমন একজন অভিনেতাকে, যার অভিনয় যেমন মনে থাকবে, তেমনি মনে থাকবে মানুষের জন্য কাজ করার সেই আলাদা পরিচয়ও।

সূত্র ইটিভি ভারত

নানা পাটেকর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট