Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

পুনের ফার্মহাউসেই হবে নানা পাটেকরের শেষকৃত্য

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৭:২৮
পুনের ফার্মহাউসেই হবে নানা পাটেকরের শেষকৃত্য

নানা পাটেকর

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত তার ফার্মহাউসেই সম্পন্ন হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অভিনেতার ছেলে মালহার পাটেকর বিষয়টি নিশ্চিত করেছেন।

৭৫ বছর বয়সে বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলার নিজ বাসভবনে মারা যান নানা পাটেকার। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অচেতন অবস্থায় তাকে মণিপাল হাসপাতালে নেওয়া হলে প্রায় ৪৫ মিনিট সিপিআর দেওয়া হয়। পরে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

মালহার পাটেকর ভারতীয় সংবাদমাধ্যমকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তিনি পুনেতে রয়েছেন এবং শেষকৃত্যের জন্য গোয়ার উদ্দেশে রওনা হচ্ছেন। পরে তিনি বিস্তারিত বক্তব্য দেবেন বলেও জানান।

আরও পড়ুন

জাতীয় শুটিংয়েও পদক জিতেছিলেন ক্রিকেট ভক্ত নানা পাটেকর

০৮ অক্টোবর ২০২৬

নানা পাটেকরের মরদেহ গোয়া থেকে পুনের ডনজে এলাকার ফার্মহাউসে নেওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য। এরপর ফার্মহাউস প্রাঙ্গণেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। নানা পাটেকরের সামাজিক সংগঠন নাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গণেশ থোরাট বিষয়টি জানিয়েছেন।

মহারাষ্ট্র সরকার জানিয়েছে, নানা পাটেকরের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিষ শেলার বলেন, মারাঠি থিয়েটার এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে নানা পাটেকরের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৃত্যুর আগে গোয়ায় নিজের বাড়িতেই ছিলেন নানা পাটেকর। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ভোররাতে অসুস্থ বোধ করার কথা এক বন্ধুকে বার্তা দিয়েছিলেন তিনি। পরে ওই বন্ধু তার বাড়িতে গিয়ে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন

নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

০৮ অক্টোবর ২০২৬

দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর। ‘পারিন্দা’, ‘প্রহার’, ‘তিরঙ্গা’, ‘ক্রান্তিবীর’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ ও ‘ওয়েলকাম’-এর মতো সিনেমায় তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন তিনি। ২০১৩ সালে তাকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করা হয়।

এদিকে নানা পাটেকরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার শেষযাত্রায় ভক্ত ও সহকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য পুনের ফার্মহাউসে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নানা পাটেকর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের