Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৪:৪২
নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

নানা পাটেকর ও তনুশ্রী দত্ত। ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের দাপুটে অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুর খবরে যখন শোকস্তব্ধ পুরো বিনোদন জগত, ঠিক তখনই অভিনেতাকে ইঙ্গিত করে এক বিস্ফোরক ও রহস্যময় প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

ভারতের #মিটু আন্দোলনের সূচনা করা এ অভিনেত্রী সরাসরি নানার নাম না নিলেও ঘটনাটিকে ‘ইভিল ডেড’ বা পাপিষ্ঠ কিছুর মৃত্যু বলে আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন তনুশ্রী।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া ভিডিওতে তনুশ্রী বলেন, ‘আমি খবরটি পেয়েছি। আজ আমার কাজের দিন। একটা ইভেন্টের জন্য আমি লখনউ যাচ্ছি এবং আপাতত আমার পুরো মনোযোগ কাজের দিকেই রাখতে চাই। ঘটনাটি ঘটার জন্য কী অদ্ভুত একটা দিন। পুরো দিনটা নিয়ে আমার আলাদা প্ল্যান ছিল, কিন্তু এখন আমি চিন্তিত যে সন্ধ্যা হতেই পুরো মিডিয়া হয়তো ‘ইভিল ডেড’-এর পেছনে ছুটবে। তাই আমি আগে ভাবব আমার কেমন প্রতিক্রিয়া দেওয়া উচিত, তারপরই বিস্তারিত বলব। তবে তার পরিবারের প্রতি সমবেদনা রইল।’

আরও পড়ুন

কারগিল যুদ্ধে সেনা হয়ে লড়েছিলেন নানা পাটেকর

০৮ অক্টোবর ২০২৬

তনুশ্রী মুখে নানা পাটেকরের নাম উচ্চারণ না করলেও নেটপাড়ার কারোরই বুঝতে বাকি নেই যে, এই ‘ইভিল ডেড’ শব্দবন্ধ তিনি কার উদ্দেশে ব্যবহার করেছেন।

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার সেটে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থা ও জোর করে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করানোর অভিযোগ এনেছিলেন তনুশ্রী। ২০১৮ সালে তার সেই অভিযোগের ওপর ভর করেই ভারতে শুরু হয়েছিল ঐতিহাসিক #মিটু আন্দোলন।

যদিও নানা পাটেকর বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছিলেন। পরে প্রমাণের অভাবে ২০১৯ সালে পুলিশ মামলাটিতে ক্লোজার রিপোর্ট দেয় এবং দীর্ঘ লড়াই শেষে ২০২৫ সালে মুম্বাইয়ের আদালত ঘটনাটি অনেক পুরনো হওয়ার কারণে মামলাটি খারিজ করে দেয়।

অভিনেতার মৃত্যুর পরও তনুশ্রীর এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফের সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার ঝড় তুলেছে।

তনুশ্রী দত্তনানা পাটেকরবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের